জামদানি আর কৃষ্ণচূড়ায় উত্তাপ ছড়াচ্ছেন রুনা খান

বিনোদন প্রতিবেদক

বিনোদন

চলচ্চিত্র ও বিভিন্ন নাটকে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সম্প্রতি

2024-05-15T15:56:03+00:00
2024-05-15T15:56:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামদানি আর কৃষ্ণচূড়ায় উত্তাপ ছড়াচ্ছেন রুনা খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৫৭৯)
X

চলচ্চিত্র ও বিভিন্ন নাটকে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সম্প্রতি 'অসময়' ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। 
সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। যখন গ্রীষ্মের প্রকৃতি বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। ঠিক তখন রুনা নিজেকে জামদানি আর লাল টুকটুকে কৃষ্ণচূড়ার রঙে রাঙালেন। 
রুনা খান তার ফেসবুক পেজে এসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে। 
ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করেছেন। সোহেল রানা নামে এক ভক্ত বলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সেকি মোর অপরাধ! এক গুচ্ছ টকটকে লাল কৃষ্ণচূড়ার ভালোবাসা- শুধু তোমার জন্য।
অভিনেত্রী শানারেই দেবী শানু অভিব্যক্ত প্রকাশ করে লিখেছেন, আগুন লেগে গেছে সবার মনে মনে। অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু।
ছবিতে দেখা যাচ্ছে, লাল জামদানিতে কানের পাশে কৃষ্ণচূড়া ফুল গুঁজে দিয়ে চমৎকার হাসিতে আকাশের দিয়ে চেয়ে আছেন রুনা খান। 
এছাড়া কপালে ছোট লাল টিপ আর খোলা চুলে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy