‘ব্যতিক্রমী লুকে’ আলোচনায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রায়ই নতুন লুকের ছবি দিয়ে নেট দুনিয়ায় মানুষের মন জয় করেনঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশ করা

2024-05-17T17:46:52+00:00
2024-05-17T17:46:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘ব্যতিক্রমী লুকে’ আলোচনায় নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৪০১)
X

প্রায়ই নতুন লুকের ছবি দিয়ে নেট দুনিয়ায় মানুষের মন জয় করেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশ করা তেমনই কিছু ছবি দেখা গেছে, অস্ট্রেলিয়ার সিডনির পথে পথে হেঁটে বেড়াচ্ছেন ফারিয়া। পরনে আবেদনময়ী পিংক কালারের ফুল খচিত ড্রেস। 
নিজের ফেসবুক আইডিতে ছবিগুলো শেয়ার করে তিনি একটি ক্যাপশন লিখেছেন। যার অর্থ দাঁড়ায়, সেই শেষ দিন আমি মন দিয়ে কাঁদব বলে ঠিক করলাম। সেই সকালের পর, আমি এই ফুলের মতোই ফুটেছিলাম।
ছবিগুলো পোস্টের পরপরই সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী সবাই তার রূপের প্রশংসা করছেন। 
উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শান্তা জাহান লিখেছেন, অ্যাবসোলিউটলি স্টানিং, লাইক এ ফ্লাওয়ার। 
জান্নাতুল ফেরদৌস নামে এক ভক্ত লিখেছেন, তুমি সুহাসিনী, তুমি মায়াবতী। সুজন মাঝি নামের আরেকজন লিখেছেন, তুমি ফুলের মতো সুন্দর নুসরাত। 
প্রসঙ্গত, সবশেষ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy