বলিউড সুন্দরীর প্রেমে যে পাকিস্তানী ক্রিকেটার

বিনোদন ডেস্ক

বিনোদন

অতীতে বিভিন্ন দেশের জনপ্রিয় ক্রিকেটাররা বলিউড সুন্দরীদের প্রেমে হাবুডুবু খেয়েছেন। ভারতে খেলতে এসে নায়িকাদের সৌন্দর্য, জনপ্রিয়তার মোহে পড়ে

2024-05-17T19:02:48+00:00
2024-05-17T19:02:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বলিউড সুন্দরীর প্রেমে যে পাকিস্তানী ক্রিকেটার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৭:০২ পিএম   (ভিজিট : ৩৬৬)
X

অতীতে বিভিন্ন দেশের জনপ্রিয় ক্রিকেটাররা বলিউড সুন্দরীদের প্রেমে হাবুডুবু খেয়েছেন। ভারতে খেলতে এসে নায়িকাদের সৌন্দর্য, জনপ্রিয়তার মোহে পড়ে তাদেরই কাউকে হৃদয় দিয়ে বসেছেন। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতারও নাকি বলিউড সুন্দরী সোনালি বেন্দ্রের প্রেমে পড়েছিলেন।

সম্প্রতি জানা গেছে, বিয়ের প্রস্তাব গ্রহণ না করলে অপহরণ করা হবে; বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রেকে লক্ষ্য করে এমনই মন্তব্য করেছিলেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব আখতার। 
বলিউড অভিনেত্রীকে নাকি খুবই পছন্দ করতেন শোয়েব। তাই এ মন্তব্য করেছিলেন। নেট দুনিয়ায় সেই মন্তব্য ছড়িয়ে পড়ে। তবে সোনালি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এই মন্তব্যের সত্যতা নিয়ে নিশ্চিত নন।

এক সাক্ষাৎকারে শোয়েব আখতারের এ মন্তব্য নিয়ে সোনালিকে প্রশ্ন করা হয়। মন্তব্য শুনে অবাক হন অভিনেত্রী।
পালটা প্রশ্ন করেন, ‘সত্যিই শোয়েব এই কথাটা বলেছিলেন? আমি জানি না, এটা সত্যি কিনা। বোধহয় ভুয়া খবর।’ সাক্ষাৎকারেই সোনালি জানতে পারেন, শোয়েব একসময়ে তার অনুরাগী ছিলেন। এ খবর শুনে খুশি হন সোনালি।

শোয়েব আখতার নিজেই নাকি এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, তিনি সোনালি বেন্দ্রেকে পছন্দ করেন। এমনকি অভিনেত্রীকে বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেন শোয়েব। 
মজা করে বলেন, সোনালিকে বিয়ে করার জন্য তিনি যা খুশি করতে পারেন। প্রয়োজনে অপহরণও। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টিই ছড়িয়ে পড়ে।

অবশ্য এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি অস্বীকার করেন শোয়েব। এ গুজবটি বন্ধ করতে চান বলেও তিনি জানান। 

শোয়েব বলেন, ‘আমি কখনই সোনালি বেন্দ্রের সঙ্গে দেখা করিনি। আমি কখনই তার ভক্ত ছিলাম না। বহু ছবিতে সোনালিকে দেখেছি এবং তিনি সত্যিই সুন্দরী। কিন্তু আমি তার ভক্ত নই। তিনি যখন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন, তখন মানুষ হিসেবে তার ভক্ত হয়ে যাই। তিনি খুবই সাহসী। এটুকুই বলতে পারি, এর বেশি কিছু নয়।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy