জান্নাতকে ‘চুমু’ দেওয়া প্রসঙ্গে যা বলছেন জয়

বিনোদন প্রতিবেদক

বিনোদন

সম্প্রতি চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিযোগ করে বলেছেন, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে চুমু দেওয়ার চেষ্টা করেছিলেন।

2024-05-18T11:06:12+00:00
2024-05-18T11:06:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জান্নাতকে ‘চুমু’ দেওয়া প্রসঙ্গে যা বলছেন জয়
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ১১:০৬ এএম   (ভিজিট : ৩২৫)
X

সম্প্রতি চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিযোগ করে বলেছেন, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে চুমু দেওয়ার চেষ্টা করেছিলেন। আর সেসবের ভিডিও চিত্রও আছে তার কাছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জয়।

শাহরিয়ার নাজিম জয়ের মতে, ভাইরাল হওয়ার জন্য শাকিবের সঙ্গে নাম জড়িয়েছেন মিষ্টি। শাকিব খানের সঙ্গে ওই মেয়ের বিয়ে হলেও সেটা টিকবে না। 

জয়ের এমন কথার জবাবে ক্ষুব্ধ হয়ে মিষ্টি বলেন, ‘সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’

এবারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয়। তিনি বলেন, ‌‘এটি ওনার নিজেকে ভাইরাল করার চেষ্টা। আমাকে নিয়ে এ ধরনের চেষ্টা অতীতে অনেকেই করেছেন। এটা কোনো বড় কিছু না। আমি এটাকে পাত্তাই দিচ্ছি না। সবচেয়ে বড় কথা, আমি জানি আমি কী।’ 

মিষ্টি জান্নাতের বিষয়ে জয় বলেন, ‘মিষ্টি জান্নাতকে ‘ওই যে একটা মেয়ে’ বলাতে তার মনে দুঃখ লেগেছে। দুঃখ থেকে সে নিজের উত্তেজনার জন্য বক্তব্য দিয়েছে। দিনশেষে সে বুঝবে তার এ কাজটা ঠিক হয়নি। কিংবা সে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আলোচনায় আসার জন্য এ কাজটি করেছে। এটি তার ব্যক্তিগত ইচ্ছা। মোবাইলের এ যুগে তার এই ইচ্ছাকে আমাদের বরণ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

জয় আরও বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে আমার পেশায় জড়িত। আমার মাথা খুব পরিষ্কার। কথাও খুব বুঝেশুনে বলি। তাই এ রকম বিভ্রান্তিকর কোনো বিষয়ে আমার আগ্রহ নেই।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy