হঠাৎ ফেসবুকে একটি ভিডিও...মাহির

বিনোদন প্রতিবেদক

বিনোদন

মাহিয়া মাহিকে নিয়ে বেশি আলোচনা। তবে নায়িকা ফেরার চেষ্টা করছেন মূল কাজে। বিয়ে বিচ্ছেদের পর নিজেকে পুরোপুরি প্রস্তুত

2024-05-22T18:47:32+00:00
2024-05-22T18:47:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হঠাৎ ফেসবুকে একটি ভিডিও...মাহির
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৫১২)
X

মাহিয়া মাহিকে নিয়ে বেশি আলোচনা। তবে নায়িকা ফেরার চেষ্টা করছেন মূল কাজে। বিয়ে বিচ্ছেদের পর নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন তিনি। যার প্রথম ঝলক মিলেছে গতকাল (২২ মে) রাতে।

এদিন মাহি তাঁর ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, হিন্দি গান ‘হার ফান মাওলা’র সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন তিনি। আর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সেদিন শুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গেছিলাম।’


গোলাপি, কালো রঙের পোশাকে যে মাহিকে দেখা গেল তাতে অবাক, বিস্মিত তাঁর ভক্ত-অনুরাগীরা। কারণ এমন ফিট, আকর্ষণীয় রূপে তাঁকে নিকট অতীতে আর দেখা যায়নি।

শুধুই কি ফিটনেস? না, গানের সঙ্গে নৃত্যের মুদ্রা থেকে মুখের ভঙ্গি; সবেতেই বুঝিয়ে দিলেন, গ্ল্যামারাস নায়িকা হিসেবে এখনও প্রথম সারিতেই অবস্থান করেন মাহিয়া মাহি।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি ফটোশুটে অংশ নিতে গিয়েই এমন নাচের অনুশীলনে অংশ নিয়েছেন ‘অগ্নিকন্যা’খ্যাত এই চিত্রনায়িকা। এর কোরিওগ্রাফি নির্দেশনা দিয়েছেন আরোহী ইসলাম অণু। আর ক্যামেরায় ছিলেন সৈয়দ শাহেওয়ার হোসাইন।
ভিডিও দেখুন..
https://www.facebook.com/da.real

এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তথা প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই ঢালিউডে পা রেখেছিলেন মাহিয়া মাহি। এরপর জাজের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে। 

সেসময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের ‘গুঞ্জন’। সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ দাবি করেন, মাহিকে দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি। প্রযোজকের এমন মন্তব্যে এখন বেশ আলোচনা চলছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy