মিষ্টি জান্নাতের কাছে ১০ কোটি টাকা চাইলেন তমা মির্জার

বিনোদন ডেস্ক

বিনোদন

সম্প্রতি একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। ‘মানহানিকর মন্তব্য’ দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং ১০

2024-05-23T14:08:08+00:00
2024-05-23T14:45:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিষ্টি জান্নাতের কাছে ১০ কোটি টাকা চাইলেন তমা মির্জার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২:০৮ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৪ ২:৪৫ পিএম  (ভিজিট : ৪০২)
X

সম্প্রতি একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। ‘মানহানিকর মন্তব্য’ দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ দিয়েছে আরেক নায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা)।

ভিডিও..
https://www.facebook.com/mistyzannatofficial/videos/926409785473190

বৃহস্পতিবার (২৩ মে) রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ প্রেরণ করেন। 
   
নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা: জান্নাত‘ শীর্ষক শিরোনামে এই দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘মানহানিকর বক্তব্য’ রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।


নোটিশে বলা হয়েছে, এ সব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে। 


তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চাইতে ও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়েছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy