‘ফায়ার সার্ভিসের চলমান সাফল্য ও সুনাম সমুন্নত রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চলমান সাফল্য ও সুনাম ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ

2024-05-26T17:28:45+00:00
2024-05-26T17:28:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ফায়ার সার্ভিসের চলমান সাফল্য ও সুনাম সমুন্নত রাখতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৫:২৮ পিএম   (ভিজিট : ৩১৮)
X

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চলমান সাফল্য ও সুনাম ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসি, জি, এম ফিল। 

তিনি আজ অধিদপ্তর প্রাঙ্গণে আয়োজিত দরবার অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এই আহ্বান জানান। মহাপরিচালক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের ২ বছর পূর্তির দিন এ দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, উপপরিচালকগণসহ বিভন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সকলকে সাথে নিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে ২ বছর উত্তীর্ণ হওয়ায় তিনি বক্তব্যের শুরুতেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির পিতার পরিবারের সকল সদস্যের প্রতি; মহান স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দেয়া ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনসহ বিভিন্ন দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী শহিদ ফায়ারফাইটারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

নতুন নতুন ফায়ার স্টেশন চালু করাসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন, বিশেষ করে স্বাধীনতা পুরস্কার ২০২৩ এবং কর্মীদের আজীবন রেশন প্রদান করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বলেন, ‘আমাদের কর্মীরা যেমন দেশের জন্য জীবন দিচ্ছেন, সরকার তেমনি আমাদের প্রত্যাশিত সকল ন্যায্য দাবি পূরণ করছে।’ একটি আধুনিক ফায়ার সার্ভিস প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের সকলের উচিত হবে সেই লক্ষ্যমাত্রা পূরণে আন্তরিকভাবে কাজ করা।’ তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদেরকে ফায়ার সার্ভিসের অর্জিত সুনাম ও সাফল্য ধরে রাখতে হবে। এজন্য সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে যত্নবান থাকতে হবে।’ তিনি বলেন, সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমেই একটি প্রতিষ্ঠানে সাফল্য অর্জন করা সম্ভব হয়।
দরবারের একপর্যায়ে মহাপরিচালক মহোদয় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীদের মতামত শুনতে চান। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের আলোচনায় মহাপরিচালক মহোদয়ের ২ বছর সময়কালে বিভিন্ন সাফল্য অর্জনের তথ্য উঠে আসে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো : স্বাধীনতা পুরস্কার ২০২৩ অর্জন, শহিদ ১৩ জন ফায়ারফাইটারকে সরকারিভাবে ‘অগ্নি বীর’ খেতাব প্রদান, সকল কর্মীর জন্য আজীবন রেশন প্রদান, ওয়েলফেয়ার ট্রাস্টে মাননীয় প্রধানমন্ত্রীর আরো ২০ কোটি টাকার অনুদান, প্রথমবারের মতো তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের অংশগ্রহণ ইত্যাদি। 

অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এসব সাফল্যকে সকলের সম্মিলিত চেষ্টার প্রতিফলন বলে মূল্যায়ন করেন। তিনি আরো যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা হচ্ছে তার তথ্য তুলে ধরে সকলকে একসাথে ইতিবাচক মনোভাব নিয়ে সকল কাজে সহযোগিতার আহ্বান জানান।  

সকাল ১১টায় দরবার অনুষ্ঠানে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে দরবার শুরু হয়। এরপর ২০২২ সালের ২৫ মে মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর থেকে বিগত ২ বছরে ফায়ার সার্ভিসের সাফল্য ও উন্নয়ন-অগ্রগতিতে গৃহীত কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

সবশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে দরবারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন মহাপরিচালক। 





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy