আর কাঁদতে চান না প্রভা, নতুন করে শুরু করতে চান

বিনোদন ডেস্ক

বিনোদন

সাদিয়া জাহান প্রভা

2024-05-27T15:58:25+00:00
2024-05-27T16:19:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর কাঁদতে চান না প্রভা, নতুন করে শুরু করতে চান
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৩:৫৮ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৪ ৪:১৯ পিএম  (ভিজিট : ৪৭১)
X

আলোচিত সমালোচিত এক নাম সাদিয়া জাহান প্রভা। সেই শোবিজ তারকাদের একজন যিনি এসেছিলেন, দেখেছিলেন আর জয় করেছিলেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে মেরিল সাবান কিংবা মেরিল ট্যালকম পাউডারের বিজ্ঞাপনে সৌন্দর্য, আবেদন আর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন।

সাদিয়া জাহান প্রভা /  ছবি : ইন্সটাগ্রাম

সাদিয়া জাহান প্রভা / ছবি : ইন্সটাগ্রাম

এরপর চলতে থাকে তার একের পর এক নাটকে অভিনয়। দেশের শীর্ষ টিভি অভিনেত্রীর তকমা পেতে যাবেন এমন সময় তার জীবনে ঘটে বিপর্যয়। সে কথা নতুন করে উল্লেখ করার কিছু নেই।


সাদিয়া জাহান প্রভা /  ছবি : ইন্সটাগ্রাম

সাদিয়া জাহান প্রভা / ছবি : ইন্সটাগ্রাম

সেই ঘটনার এক যুগের বেশি সময় পার হওয়ার পরও প্রভা আর পারেননি নিজের হারানো অবস্থান ফিরে পেতে। অথচ তার মেধার কোন কমতি ছিল না।


সাদিয়া জাহান প্রভা /  ছবি : ইন্সটাগ্রাম

সাদিয়া জাহান প্রভা / ছবি : ইন্সটাগ্রাম

ওই ঘটনার জন্য শুধু সামাজিকভাবে নয়, ব্যক্তিজীবনেও নানা প্রতিকূলতার শিকার হতে হয়েছে তাকে। সব ভুলে নতুন সংসার শুরু করলেও তার ভাগ্য সহায় হয়নি।

⋙এই ক্যাটেগরির আরো সংবাদ



সাদিয়া জাহান প্রভা /  ছবি : ইন্সটাগ্রাম

সাদিয়া জাহান প্রভা / ছবি : ইন্সটাগ্রাম

এরপর দীর্ঘদিন তিনি সিঙ্গেল বলেই দাবী করেন নিজেকে। যদিও এরমধ্যে একাধিক টিভি অভিনেতা ও গায়কের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছে। কিন্তু তারা সবাই বিয়ে করে ঘর করলেও প্রভা সিঙ্গেলই আছেন।


সাদিয়া জাহান প্রভা /  ছবি : ইন্সটাগ্রাম

সাদিয়া জাহান প্রভা / ছবি : ইন্সটাগ্রাম

তবে প্রভা যে তার বর্তমান অবস্থান নিয়ে মানসিকভাবে পরিপূর্ণভাবে তৃপ্ত নন, সে কথা তিনি আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন। 

সাদিয়া জাহান প্রভা /  ছবি : ইন্সটাগ্রাম

সাদিয়া জাহান প্রভা / ছবি : ইন্সটাগ্রাম

প্রভা লিখেছেন, ‘হয়তো আমি এখনো জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না।’ প্রভার এই না চাওয়ার তালিকায় একাধিক বিষয় প্রাধান্য পেয়েছে। ফেসবুক লেখা সেই তালিকায় তিনি বলেছেন, ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না। ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’ এমনটাই জানিয়েছেন তিনি।




  বিষয়:   সাদিয়া জাহান প্রভা  প্রভা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy