

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন দিব্যা। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘আমি কোনোরকম আওয়াজ করিনি, কোনো মন্তব্য বা গল্পও করিনি। আমি ২৫০০ পোস্ট ডিলিট করেছি। তারপরও মিডিয়া আমার বিয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চায়। বিষয়টি মানুষ যেভাবে আমার কাছে প্রত্যাশা করে তা খুবই মজার। আমি সবসময়ই অপ্রত্যাশিত কাজ করেছি। এখন মানুষ সন্তান অথবা বিয়েবিচ্ছেদ কামনা করছে? কিন্তু দুটোর একটিও ঘটেনি।’এই ক্যাটেগরির আরো সংবাদ


এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অপূর্বকে নিয়ে দিব্যা বলেছিলেন, ‘সে (অপূর্বা) আমাকে নতুন জীবন দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর, আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কোনো কিছুতে বিশ্বাস করা বন্ধ করেছিলাম। কিন্তু সে আমার জীবনে বিশ্বাস ফিরিয়ে এনেছে। আমি অপূর্বর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় তার পাশে থাকব।’