শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গানে সুর নকলের অভিযোগ

বিনোদন ডেস্ক

বিনোদন

শাকিব খান ছাড়াও নায়িকা মিমি চক্রবর্তী, এই গানের সুরকার, গায়ক ও কম্পোজার প্রীতম হাসান এবং সিনেমার পরিচালক রায়হান

2024-05-29T15:06:12+00:00
2024-05-29T15:06:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গানে সুর নকলের অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৩:০৬ পিএম   (ভিজিট : ৬৪৯)
X

শাকিব খান ছাড়াও নায়িকা মিমি চক্রবর্তী, এই গানের সুরকার, গায়ক ও কম্পোজার প্রীতম হাসান এবং সিনেমার পরিচালক রায়হান রাফী অভিনীত গানটি এরইমধ্যে প্রায় দুই মিলিয়ন ভিউ হয়েছে শুধুমাত্র প্রযোজনা সংস্থা চরকির ইউটিউব চ্যানেলে। 

মাত্র ২০ ঘণ্টায় ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বর অবস্থান করে নিয়েছে সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা ‘তুফান’-এর প্রথম গান ‘লাগে উরাধুরা’।
গানের কমেন্ট বক্সে প্রশংসার ছাড়াছড়ি। শাকিব খানের ফিটনেস, গুড লুকস, স্টারডম, এই বয়সেও এতো গ্রেসফুল নাচের ক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে দারুণ দারুণ সব কমেন্ট এসেছে। প্রশংসা এসেছে মিমি চক্রবর্তী, রায়হান রাফী এবং প্রীতম হাসানেরও।

গানটি শুনলেই আপনার মনে হবে, কেন যেন গানটি পরিচিত লাগছে। না, গানের লিরিক্স একেবারেই নতুন। তবে গানটির সুরের সঙ্গে আপনার পরিচয় বহু আগে থেকে। কারণ এই সুরে কমপক্ষে হাফ ডজন জনপ্রিয়, সাড়া জাগানো, কালজয়ী এমনকি অশ্লিল ভাইরাল গানও রয়েছে। 
দুটি গানের কথা উল্লেখ করা যায়। একটি হলো ‘মরার কোকিলে’, যে গানটি বাংলাদেশেরই একাধিক প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠে বহুল পরিচিত। আরেকটি হলো সম্প্রতি ভাইরাল হওয়া ‘বান্ধবী ললিতা’। অশ্লিল গানগুলোর উল্লেখ নাইবা করা হলো।

‘লাগে উরাধুরা’ গানটির কোরাস অংশের সুর রাজ্জাক দেওয়ানের ‘ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’ অংশ থেকে নেওয়া। 
ওই অংশটুকুর লেখা শরীফুদ্দিনের। আর গানের বাকি অংশ লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত প্রীতম হাসানের। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা।

গানটিতে পারফর্ম করেছেন প্রীতম হাসান, মিমি চক্রবর্তী, শাকিব খান ও রায়হান রাফী। তবে নকল সুরের গানেও যে এভাবে দর্শক মাতবে সেটা হয়তো অনেকে ভাবতেই পারছেন না। তাইতো তারা সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে নেতিবাচক রিভিউ, স্ট্যাটাস কিংবা কনটেন্ট তৈরী করছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy