সৌদি আরবে নাইটক্লাব খুললেও মদ নিষিদ্ধ

বিনোদন ডেস্ক

বিনোদন

সৌদি আরব প্রথমবারের মতো চালু করেছে নাইটক্লাব। আর সেখানে নারী-পুরুষ অবাধে চলাচল করার সুযোগ পাচ্ছে।জানা যায়, প্রথম নাইটক্লাব

2024-05-30T11:16:33+00:00
2024-05-30T16:57:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে নাইটক্লাব খুললেও মদ নিষিদ্ধ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১১:১৬ এএম  আপডেট: ৩০.০৫.২০২৪ ৪:৫৭ পিএম  (ভিজিট : ২৮৪)
X

সৌদি আরব প্রথমবারের মতো চালু করেছে নাইটক্লাব। আর সেখানে নারী-পুরুষ অবাধে চলাচল করার সুযোগ পাচ্ছে।

জানা যায়, প্রথম নাইটক্লাব খুলেছে সৌদি আরব। চলতি মে মাসে রিয়াদের অভিজাত এলাকা জাক্সে উদ্বোধন করা হয় ‘বিস্ট হাউস’ নামের নাইটক্লাবটি। নাইটক্লাবটিতে নারীদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। নাইটক্লাবে অবশ্য সর্বসাধারণের প্রবেশাধিকার নেই। কেবল স্থায়ী সদস্যরাই এখানে প্রবেশ করতে পারবেন। 

বিস্ট হাউসের সদস্য হতে হলে প্রতিবছর সদস্য ফি হিসেবে খরচ করতে হবে অন্তত ১ হাজার ৯০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪২ হাজার ৪৬৭ টাকা)।

নাইটক্লাবে যেসব রক্ষী বা বাউন্সার রয়েছেন, তাদেরও মূল দায়িত্ব হলো আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছেন কিনা, সেদিকে লক্ষ্য রাখা। 

ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে একসময় নারীরা প্রায় পুরোপুরি অন্তপুরবাসী ছিলেন। কিন্তু ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে এই চিত্র বদলাতে শুরু করে। নারীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের দরজা খুলে যায়, সেই সঙ্গে অন্যান্য সামাজিক বিধিনিষেধও কেটে যেতে শুরু করে।

বিস্ট হাউসে রয়েছে মিউজিক ভেন্যু, একাধিক স্টুডিও, ডাইনিং এরিয়া এমনকি জমজমাট ডিজে পার্টির ব্যবস্থাও। তবে ১৯৫০ সালে দেশজুড়ে মদ নিষিদ্ধের যে আইন জারি করেছিল সৌদির তৎকালীন প্রশাসন, তা এখনও বলবৎ থাকায় বিস্ট হাউসে মদ নিষিদ্ধ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy