‘গানের টাকা হারাম, তাই ঐ টাকা দিয়ে বিল্ডিং করেছি’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র‍্যাপার আলী হাসান।তবে লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই

2024-05-31T17:41:34+00:00
2024-05-31T18:59:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘গানের টাকা হারাম, তাই ঐ টাকা দিয়ে বিল্ডিং করেছি’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:৪১ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৪ ৬:৫৯ পিএম  (ভিজিট : ৩১১)
X

বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র‍্যাপার আলী হাসান। তবে লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিতে হয়েছে তাকে। ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছেন তিনি। 

হাসানের কথা ও সুরে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান করে রাতারাতি আলোচনায় আসেন আলি হাসান। এরপরে গান তাকে নানাভাবেই পরিচিতি এনে দেয়। সম্প্রতি আলি হাসান গানকে হারাম বলে আলোচনায় এসেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসে আলি হাসান বলেন, গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হারাম। তাই বিজনেসের টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় (হারাম আয়ে) বিল্ডিং খিচি (বাড়ি করি)। মিলাই ঝুলাই করতেছি!

উপস্থাপক আরজে কিবরিয়া প্রশ্ন করেন, আপনি এতো বড় স্টার হয়ে গেছেন বৌ কিছু বলে না যে তুমি বড় স্টার হয়ে গেছ? 
আলি হাসান জবাব দেন, আমার বউ ধার্মিক, আমার বাবা-মাও ধার্মিক। সবাই নামাজ কালাম নিয়ে আছেন। আমার বৌ মাদরাসার।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে র‍্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান, বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি। সম্প্রতি কোক স্টুডিওর গানেও অংশ নিয়েছেন র‍্যাপার আলী হাসান। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy