শীঘ্রই গানবাজনা ছেড়ে দেবেন র‍্যাপার আলি হাসান

বিনোদন প্রতিবেদক

বিনোদন

সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’ গানে র‍্যাপ গেয়েছেন আলি হাসান। নিজের র‌্যাপের

2024-06-01T18:33:01+00:00
2024-06-01T18:33:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শীঘ্রই গানবাজনা ছেড়ে দেবেন র‍্যাপার আলি হাসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৩৩ পিএম   (ভিজিট : ২৮২)
X

সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’ গানে র‍্যাপ গেয়েছেন আলি হাসান। নিজের র‌্যাপের তালে দর্শকদের মাতিয়েছেন এই গায়ক। সবকিছুই ঠিকঠাক ছিল, তবে সম্প্রতি এক মন্তব্যের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই র‌্যাপার। 

একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ‘গানবাজনার টাকা হারাম’ বলে মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারে আলি হাসান বলেছেন, ‘গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হারাম। তাই বিজনেসের টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় (হারাম আয়ে) বাড়ি তৈরি করি। এভাবেই চলতেছি!’

এমন মন্তব্যের পরই কটাক্ষের মুখে পড়েছেন এই গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের কঠোর সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। 
এক সাক্ষাৎকারে র‍্যাপার আলি হাসান বলেন, ‘আমি শুনেছি, আমার বক্তব্যে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আসলে গান কখনোই আমার ক্যারিয়ারের প্রধান লক্ষ্য ছিল না। আমি অটোর ব্যবসা করি, সারাদিন নিজের ব্যবসা, গ্যারেজ এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আগামীতে ব্যবসাতেই পুরোপুরো সময় দেব।’

তিনি বলেন, ‘দেখতেই পাচ্ছেন, নতুন একটা গ্যারেজ নিয়েছি। এই গ্যারেজের মিস্ত্রি শুরু করে, দেখভালের দায়িত্বে, সবকিছুই আমি। সম্প্রতি ‘‘মা লো মা’’ গানটি মুক্তি পেয়েছে। এই গানেও ব্যাপক প্রশংসা পাচ্ছি। আরও দুই-তিনটা গান প্রকাশের অপেক্ষায় আছে। তবে আগামীতে কাজের পরিমাণ আরও কমিয়ে দেব। শিগগিরই গানবাজনা ছেড়ে দিব।’

আলি বলেন, ‘আমার পরিবারের সবাই ধার্মিক। স্ত্রী মাদরাসায় পড়ালেখা করেছেন, ছেলেকে মাদরাসায় ভর্তি করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, গানবাজনা ছেড়ে দেব।’

এই গায়ক আরও বলেন, ‘হারাম-হালালের বিষয়টি হয়তো আমি সেভাবে গুছিয়ে বলতে পারিনি। তবে যারা আমাকে পছন্দ করেন, তারা হয়তো আমার জায়গা থেকে বিষয়টা বুঝতে পারবেন। আর আমি বিশ্বাস করি, খ্যাতি অর্জন বা হারানো সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। তাই কেউ আমাকে ভুল বুঝলেও করার কিছু নেই।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy