নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’, ময়ূরী করলে ‘অশ্লীলতা’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দিয়েছেনবর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আইটমে গান কিংবা খোলামেলা ফটোশুটে,

2024-06-01T20:20:38+00:00
2024-06-01T20:20:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’, ময়ূরী করলে ‘অশ্লীলতা’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৮:২০ পিএম   (ভিজিট : ৬২৯)
X

ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আইটমে গান কিংবা খোলামেলা ফটোশুটে, বরাবরই ভক্তদের হৃদয়ের ঝড় তুলেন ফারিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকিনি লুকের একটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। 

যেখানে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার। কোনো একটি বিচের ধারেই ছবিটি তুলেছেন এই অভিনেত্রী। যদিও সেই স্থানের বিষয়টি উল্লেখ করেননি তিনি।  
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

ছবিটি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বিটিং দ্যা হিট’। বোঝাই যাচ্ছে, গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন অবতারে হাজির হয়েছেন ফারিয়া। ফারিয়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 
ভাইরাল সেই কমেন্ট

ভাইরাল সেই কমেন্ট

চিত্রনায়িকা পলি নুসরাত ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

চিত্রনায়িকা পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। যেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল।  ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।’
নায়িকা ময়ুরী

নায়িকা ময়ুরী

প্রসঙ্গত, অশ্লীল যুগের নায়িকা বলা হয় চিত্রনায়িকা ময়ূরী ও পলিকে। পর্দায় তাদের বেশকিছু সিনেমা নিয়ে দর্শকমহলে ব্যাপক আপত্তি রয়েছে। যদিও নিজেদেরকে ‘অশ্লীল’ যুগের নায়িকার তকমায় আপত্তি রয়েছে এই অভিনেত্রীদের। 

ভক্তরা মনে করছেন, সেই আপত্তি থেকেই কিনা এবার নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে ‘খোঁচা’ দিতে দেখা গেল তাদেরকে। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy