নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন রুনা খান

বিনোদন ডেস্ক

বিনোদন

বর্তমানে দেশের যুকদের ক্রাশ হয়ে উঠেছেন ৪১ বছরের রুনা খান।দেশের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে

2024-06-03T15:09:33+00:00
2024-06-03T15:09:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন রুনা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৩:০৯ পিএম   (ভিজিট : ৬৮৬)
X

বর্তমানে দেশের যুকদের ক্রাশ হয়ে উঠেছেন ৪১ বছরের রুনা খান
দেশের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবন্য। 

৪১ বছরের রুনা খান

৪১ বছরের রুনা খান

দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একের পর এক খোলামেলা ছবি তাক লাগাচ্ছে ভক্তদেরও। 
৪১ বছরের রুনা খান

৪১ বছরের রুনা খান


সম্প্রতি এই অভিনেত্রীর দেখা মেলে সাদা কালো গাউনে। খোলামেলা গাউনে শীতের মাঝেই উষ্ণতা ছড়িয়েছেন তিনি। একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন অভিনেত্রী।
৪১ বছরের রুনা খান

৪১ বছরের রুনা খান


জানা যায়, একটি ফটোশুটে অংশ নেন রুনা খান। আর সেই ছবি তিনি প্রকাশ করেছেন ফেসবুক হ্যান্ডেলে। যেখানে দেখা যায়, মেরুন রঙের একটি গাউনে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি। 
৪১ বছরের রুনা খান

৪১ বছরের রুনা খান


ছবিগুলোর ক্যাপশনে রুনা খান লিখেছেন, ‘পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।’

রুনা খানের সাহসী এই ছবিগুলোতে বিভিন্ন মন্তব্যে করেছেন অনুসারীরা। একজন লিখেছেন, নিজেকে, নিজের কাজকে ভালবাসার প্রকৃত উদাহরণ তুমি। ভীষণ ক্লাসিক। অন্য একজন বলেছেন, আহা..নিজের সাহসে, নিজের ইচ্ছেয় নিজেকে নতুন করে আবিস্কার করা !! চাট্টিখানি কথা নয়।
৪১ বছরের রুনা খান

৪১ বছরের রুনা খান


এর আগে রাজধানীতে ‘খাদি ফ্যাশন উইক’ মাতিয়েছেন রুনা খান। যেখানে প্রথমবারের মতো র‌্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। শো-স্টপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy