খোলামেলা ছবি প্রকাশ করে কৌতূহলী বন্ধুদের যে বার্তা মধুমিতার

বিনোদন ডেস্ক

বিনোদন

খোলামেলা ছবি প্রকাশ করে বারবার আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।টিভি পর্দায় ‘বোঝে

2024-06-05T01:10:04+00:00
2024-06-05T01:14:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাহাড়ের কোলে সময় কাটাচ্ছেন
খোলামেলা ছবি প্রকাশ করে কৌতূহলী বন্ধুদের যে বার্তা মধুমিতার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১:১০ এএম  আপডেট: ০৫.০৬.২০২৪ ১:১৪ এএম  (ভিজিট : ৬৯৯)
X

খোলামেলা ছবি প্রকাশ করে বারবার আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। 
মধুমিতা সরকার

মধুমিতা সরকার


টিভি পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অধিকাংশ ভক্তের কাছে তিনি এখনও পাখি নামেই পরিচিত।
মধুমিতা সরকার

মধুমিতা সরকার


মাঝে মাঝে কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই ডানা মেলে পাহাড়ের দেশে পাড়ি জমান পাখি খ্যাত এই নায়িকা। সম্প্রতি চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়ে আবারও ছুটে যান পাহাড়ের দেশে। 
মধুমিতা সরকার

মধুমিতা সরকার

কিন্তু তার ভক্ত অনুসারীদের কৌতূহলের যেন কমতি নেই। অনেকের প্রশ্ন, মধুমিতা যখন বাইরে কোথাও ঘুরতে যায়, তখন তার ছবিগুলো কে তুলে দেন। ভক্তদের এমন প্রশ্নের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে পরিষ্কার জানিয়ে দেন, কে তার ছবি তোলেন, এবং এই মুহূর্তে অভিনেত্রীর সঙ্গে কে রয়েছেন।

মধুমিতা সরকার

মধুমিতা সরকার

সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা ওই ভিডিও তে দেখা যায়, চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এর মধ্যে পাহাড়ে চড়েছেন মধুমিতা। ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, রহস্য উন্মোচন; ভিডিওটি আমার কৌতূহলী বন্ধুদের জন্য। 



মধুমিতার কথায়, ‘অনেকের প্রশ্ন, বাইরে ঘুরতে গেলে কে আমার ছবি তুলে দেয়। ওই যে তাকে দেখা যাচ্ছে’। কথাটি বলেই ক্যামেরা ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে নেন অভিনেত্রী। দেখা যায়, তার সঙ্গে রয়েছেন একজন স্থানীয় ব্যক্তি। অর্থাৎ সেখানকার গাইডরাই তার ছবি তুলে দেন বলে প্রকাশ করেন।
মধুমিতা সরকার

মধুমিতা সরকার


সর্বশেষ এই অভিনেত্রীকে ‘চিনি-২’ সিনেমায় দেখা গেছে। এছাড়াও হিন্দি সিনেমাতেও খুব শিগগির তাকে দেখা যাবে বলে জানা গেছে।

মধুমিতা সরকার

মধুমিতা সরকার

বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন মধুমিতা সরকার। এই মুহূর্তে ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। কাজ করেছেন দক্ষিণী ছবিতেও। কিন্তু অভিনয়ের চেয়ে মধুমিতা বেশি আলোচনায় থাকেন তার খোলামেলা রূপের জন্য।
মধুমিতা সরকার

মধুমিতা সরকার






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy