বাংলাদেশি পাত্রকে বিয়ে করতে চান সায়ন্তিকা!

বিনোদন ডেস্ক

বিনোদন

নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কাণে এখন খুব একটা টলিপাড়ায় দেখা যায় না শায়ন্তিকাকে। এক সময় দাঁপিয়ে কাজ করেছেন

2024-06-05T19:06:16+00:00
2024-06-05T19:06:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশি পাত্রকে বিয়ে করতে চান সায়ন্তিকা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৭:০৬ পিএম   (ভিজিট : ২৪৫)
X

নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কাণে এখন খুব একটা টলিপাড়ায় দেখা যায় না শায়ন্তিকাকে। এক সময় দাঁপিয়ে কাজ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  টলিউডের এমন অনেক মুখ রয়েছে, যারা প্রথম সারিতে কাজ করে চলেছেন, অথচ সমানতালে রাজনীতির ভার বহন করে চলেছেন। তবে বর্তমানে টলিউডের পর্দায় খুব একটা পাওয়া যায় না তাকে। রাজনীতির ময়দানে পা রেখে এই সরে যাওয়ার সিদ্ধান্ত কি না তা স্পষ্ট নয়। 
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়


রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী এমন নামের অভাব নেই। তবে কেন নেই সায়ন্তিকা পর্দায় এই প্রশ্নের জবাব এখনও স্পষ্ট নয়। যদিও ভাল চরিত্রের সুযোগ পেলে যে তিনি কাজ ফেরাবেন না, তার প্রমাণ মিলল সম্প্রতি।
সম্প্রতি বাংলাদেশের ২টি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়


সেই সূত্রে বাংলাদেশে আসা যাওয়া চলছে মাঝেমধ্যেই। দেখা যাচ্ছে, ক্যারিয়ার নিয়ে বেশ ভালই ব্যস্ত অভিনেত্রী। তবে এরইমধ্যে ব্যক্তিগত জীবনেরও নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিলেন অভিনেত্রী! বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকার জানালেন, ভাল পাত্র পেলেই তিনি বিয়ে করবেন। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন করা হয় যে বিয়ের জন্য তিনি কি বাংলাদেশের পাত্র পছন্দ করবেন? জবাবে হাসতে হাসতে জানালেন, তিনি তাঁর মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন। যে ইচ্ছুক সেই যোগাযোগ করতে পারেন। বিয়ের আলাপ করতে পারে পছন্দ হলে করবেন বিয়ে। এমনটাই হাস্যরস করেন তিনি।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বাংলাদেশের দুই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত। বেশ কয়েক বছর ধরে দুই বাংলার কাজের আদান-প্রদান বেড়ে গিয়েছে বহু মাত্রায়। ওপার বাংলা শিল্পীরা যেমন এপার বাংলায় চুটিয়ে কাজ করছেন, তেমনই এবার বাংলার শিল্পীদেরও ওপার বাংলায় কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে।

হয়তো বলার ধরনটা আলাদা, কিন্তু ভাষা যেহেতু একটাই দুই বাংলার প্রত্যেকটি আমাদের ছবির দর্শক। তাই দুই বাংলার দর্শকদের কাছে যদি ছবিকে পৌঁছে দেওয়া হয় তা ছবির ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে এবং শিল্পীর কাজও অনেকটা বিস্তৃতি পাবে। 
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সিনেমা থেকে ওটিটি প্রচারের ক্ষেত্রেও দুই বাংলাকেই বেছে নিচ্ছেন তারকারা।
কয়েক মাস আগে কলকাতায় গিয়েছিলেন আফরান নিশো। তিনি জানিয়েছিলেন দুই বাংলার মধ্যে সব থেকে বড় যোগসূত্র হলে ভাষা। 
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy