মালাইকা অর্জুন দ্বন্দ্ব, হাসপাতালে ভর্তি অর্জুন!

বিনোদন ডেস্ক

বিনোদন

বিচ্ছেদের পরপরই অসুস্থ্য হয়ে হাসপাতালে অর্জুন। কিছু দিন আগেই অর্জুন ও মালাইকার সম্পর্ক ভাঙনের খবরে সরগরম হয় নেটপাড়া।

2024-06-06T14:24:38+00:00
2024-06-06T14:24:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালাইকা অর্জুন দ্বন্দ্ব, হাসপাতালে ভর্তি অর্জুন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ২:২৪ পিএম   (ভিজিট : ২৫৮)
X

বিচ্ছেদের পরপরই অসুস্থ্য হয়ে হাসপাতালে অর্জুন। কিছু দিন আগেই অর্জুন ও মালাইকার সম্পর্ক ভাঙনের খবরে সরগরম হয় নেটপাড়া। নিজেরা এই বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও তাঁদের ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছিলেন।
 মালাইকা

মালাইকা


অসুস্থ অভিনেতা অর্জুন কপূর? সমাজমাধ্যমে অভিনেতা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি তিনি কোনও স্বাস্থ্যকেন্দ্রের বিছানায় শুয়ে আছেন। এই ছবি দেখেই অর্জুনের অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। জানা যাচ্ছে, অস্ট্রিয়ার এক মেডিক্যাল হেলথ রিসর্টে তিনি রয়েছেন বলে জানা যাচ্ছে।
অর্জুন ও মালাইকা

অর্জুন ও মালাইকা


কিছু দিন আগেই অর্জুন ও মালাইকার সম্পর্কে ভাঙনের খবরে সরগরম হয় নেটপাড়া। নিজেরা এই বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও তাঁদের ঘনিষ্ঠ সূত্র এই খবর নিশ্চিত করেছিলেন। আর তাই এর মধ্যে অর্জুন এই ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। অর্জুনের পোস্ট দেখে বোঝা যাচ্ছে, তিনি রয়েছেন অস্ট্রিয়াতে।

হাতে আই-ভি চ্যানেল লাগানো থাকলেও, খুব গুরুতর কিছু হয়নি অর্জুনের। জানা যাচ্ছে, ভিটামিন থেরাপি চলছে অভিনেতার। শরীরে সরাসরি ভিটামিন ও মিনারেলস-এর বৃদ্ধির জন্য এই থেরাপির সাহায্য নেওয়া হয়। বিশেষ করে ভিটামিন ও মিনারেলস-এর ঘাটতি থাকলে এই থেরাপি করা হয়।
অর্জুন ও মালাইকা

অর্জুন ও মালাইকা


এই ছবি শেয়ার করতেই, অনুরাগীরা অর্জুনকে তাঁর স্বাস্থ্যের অবস্থার খোঁজ নেন। এক নেটাগরিক জিজ্ঞাসা করেন, ‘‘সব ঠিক আছে? আপনি কেমন আছেন?’’ আর এক জন জিজ্ঞাসা করেন, ‘‘আশা করছি আপনি ভাল আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’
মালাইকা

মালাইকা

সম্প্রতি খবর ছড়ায় যে, সম্পর্ক ভেঙেছে মালাইকা-অর্জুনের। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্র এই খবর নিশ্চিত করে সংবাদমাধ্যমের কাছে। যদিও মালাইকার ম্যানেজার খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব অটুট রাখার সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন ও মালাইকা।

বছর দুয়েক আগেও খবর ছড়ায় যে, মালাইকা ও অর্জুনের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু অর্জুন নিজেই তখন বলেছিলেন, এই খবর ভিত্তিহীন। কিন্তু এ বার যে বিচ্ছেদের খবর ছড়িয়েছে, তা নিয়ে কেউই স্পষ্ট করে কোনও মন্তব্য রাখেননি। বরং তাঁদের ঘনিষ্ঠ সূত্র এই খবর নিশ্চিত করেছিলেন। 
অর্জুন ও মালাইকা

অর্জুন ও মালাইকা






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy