নিজের নামে গরুর নাম, যা বললেন জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

পশুর হাট কিংবা ফার্মগুলোতে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণ করা হয়েছে। গত কয়েক

2024-06-08T18:05:38+00:00
2024-06-08T18:45:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিজের নামে গরুর নাম, যা বললেন জায়েদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৬:০৫ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৪ ৬:৪৫ পিএম  (ভিজিট : ৩০৯)
X

পশুর হাট কিংবা ফার্মগুলোতে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে হালের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের নামের সঙ্গে মিল রেখে গরুর নামকরণ করা হচ্ছে। 

বিষয়টি নিয়ে জায়েদ খান সংবাদ মাধ্যমকে বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম করতে চায়, লাভবান হয়, তাহলে করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।
এই অভিনেতা আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

তিনি আরও বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy