এফডিসিতে কোরবানি: পরীমণির পাশে ডিপজল

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দুই বছর পর ফের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এ অভিনেত্রী বলেন,

2024-06-10T13:04:20+00:00
2024-06-10T13:04:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এফডিসিতে কোরবানি: পরীমণির পাশে ডিপজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১:০৪ পিএম   (ভিজিট : ২৪৪)
X

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দুই বছর পর ফের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ অভিনেত্রী বলেন, আমি এবার কুরবানি দিতে চাই। এ জন্য বিএফডিসির কেউ যদি সেখানে আনন্দময় পরিবেশে সবাইকে নিয়ে কুরবানির নিশ্চয়তা দিতে পারে, তবেই সেখানে কুরবানি দেব।

অভিনেত্রীর মন্তব্য দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের। এ ব্যাপারে তিনি জানান, পরীমণিকে বিএফডিসিতে কুরবানি দেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। আনন্দময় পরিবেশ থাকবে বিএফডিসিতে। আমরা সবাই একসঙ্গে ঈদ ও কুরবানির আনন্দ ভাগাভাগি করব। বিএফডিসিতে কুরবানি দেওয়ার জন্য কেন বাধা দেওয়া হবে? আগে বাধা দেওয়ার ব্যাপারে জানা নেই আমার। আমরা একসঙ্গে কুরবানি দেব, সবাই আনন্দ-ভাগাভাগি করব। কুরবানি শেষ হলে ময়লা-আবর্জনা ধুয়ে পরিস্কার করা হবে।

ডিপজল বলেন, পরীমণিকে আমরা সব ধরনের সহায়তা করব। তার পাশে রয়েছি আমরা। সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিচ্ছি তাকে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। বিএফডিসিতে এবার উৎসবমুখর পরিবেশে কুরবানি দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে বিএফডিসিতে প্রথমবারের মতো কুরবানি দেন চিত্রনায়িকা পরীমণি। পরবর্তী পাঁচ বছর সেই ধারাবাহিকতায় বজায় রেখে কুরবানি দিয়েছেন। সবশেষ ২০২১ সালে ৬টি গরু কুরবানি দেন তিনি। ওই বছর বিএফডিসির ভেতরে কুরবানি দেওয়ায় নিষেধাজ্ঞা থাকার কারণে বাইরে কুরবানি দিয়েছিলেন এ অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy