কোকাকোলার বিতর্কিত সেই বিজ্ঞাপন করায় ক্ষমা চাইলেন অভিনেতা

বিনোদন ডেস্ক

বিনোদন

কোকাকোলার নতুন একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিজ্ঞাপনটিতে মডেল ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন,

2024-06-11T12:34:31+00:00
2024-06-11T12:34:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোকাকোলার বিতর্কিত সেই বিজ্ঞাপন করায় ক্ষমা চাইলেন অভিনেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১২:৩৪ পিএম   (ভিজিট : ৪০১)
X

কোকাকোলার নতুন একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিজ্ঞাপনটিতে মডেল ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। 

বিজ্ঞাপনটি প্রচারের পর কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন। 
বয়কটের তোপের মুখে পড়ে কোকাকোলা বিজ্ঞাপনে মডেল হিসেছে কাজ করার বিষয়ে মুখ খুললেন অভিনেতা শিমুল শর্মা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অভিনেতা তার ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, ‌যদি ও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি। একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যাবসায় ও দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে উঠেনি। আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।
শিমুল আরও বলেন, আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি। আমার এই পথচলায় ভুলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy