‘ফিমেল’ নাটক বয়কটের ঘোষণায় যা বললেন নির্মাতা অমি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘সাইবার

2024-06-12T12:59:34+00:00
2024-06-12T12:59:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ফিমেল’ নাটক বয়কটের ঘোষণায় যা বললেন নির্মাতা অমি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৭১৫)
X

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘সাইবার কমিউনিটি’ নামে একটি ফেসবুক পেজ। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেওয়া হয়। 

যেখানে অমির উদ্দেশে লেখা হয়, বিজ্ঞাপন নিয়ে আপনি বলছেন, এই বিষয়ে জানেন না। ওকে, সাময়িকভাবে মেনে নিলাম। জীবন বলল- পেশাগত দিক থেকে করেছে, ব্যক্তিগতভাবে সে কোকাকোলা বিষয়ে অবগত না। বিষয়টা এমন হলো- আমি গরুর মাংস খাই না, ঝোল খাই। 

সাইবার কমিউনিটি জানায়, ঈদে অমির নির্মিত যে নাটক ‘ফিমেল ৪’ আসছে, সেখানে যদি অভিনেতা জীবন, শিমুল প্রমুখকে দেখা যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে এই নাটক চলতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সব জায়গা থেকে মুছে ফেলার ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এ বিষয়ে সবাইকে নিয়ে ফেসবুক লাইভ করে সমাধান দেওয়ার ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয় অমিকে।

এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, যেই বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিজ্ঞাপনের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। তবুও আমাকে নিয়ে কেনো এই সমালোচনা হচ্ছে, বিষয়টি বোধগম্য নয়। আল্টিমেটাম, বয়কট- বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম আলোচনা হচ্ছে। এসব আমার নিয়ন্ত্রণে নেই। আমি কাজ নিয়েই ভাবছি।

নিমার্তা বলেন, দেখুন, ফিমেল-৪ নাটক নিয়ে যেই আলোচনা হচ্ছে সেখানে কেবল দুইজন অভিনেতাই সংশ্লিষ্ট নয়। এখানে পুরো ইউনিট জড়িত। আপনি নাটকের ক্ষতি করে তাদের পেটেও লাথি দিতে পারে না। এই কাজটা আমার খুব যত্ন করে বানানো। বিজ্ঞাপনের সঙ্গে নাটকের কোনো সংশ্লিষ্টতা নেই।

অমি আরও বলেন, তাদেরকে নিয়ে ফেসবুক লাইভে আসার এখতিয়ার আমি রাখি না। আমি তাদের পরিচালক, অভিভাবক নই। আমির খান কোনো ভুল করলে সেটার জন্য অবশ্যই দর্শকরা রাজকুমার হিরানীকে দায়ী করবেন না- যোগ করেন নির্মাতা। 

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যখন গোটা বিশ্ব উত্তাল, তখন বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক উঠেছে। বিশেষ করে কোমলপানীয় ব্র্যান্ড ‘কোকাকোলা’র বিরুদ্ধে অবস্থান নিয়েছে সাধারণ শ্রেণি পেশার মানুষ। 

সাম্প্রতিক বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়। সেই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

নতুন এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই কঠোর সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের তোপের মুখে ক্ষমা চেয়েছেন অভিনেতা শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবন। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy