শাকিব বাংলা সিনেমার জন্য ডেডিকেটেড মানুষ: চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

একসঙ্গে প্রথমবারে মতো ঢাকায় সিনেমায় কাজ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও মেগাস্টার শাকিব খান। এই জুটিকে একসঙ্গে পর্দায়

2024-06-13T14:42:53+00:00
2024-06-13T14:42:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকিব বাংলা সিনেমার জন্য ডেডিকেটেড মানুষ: চঞ্চল চৌধুরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ২:৪২ পিএম   (ভিজিট : ২০৪)
X

একসঙ্গে প্রথমবারে মতো ঢাকায় সিনেমায় কাজ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও মেগাস্টার শাকিব খান। এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা। 

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (১২ মে) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান, চঞ্চল চৌধুরীসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী বলেন,‘শাকিব আসলে বাংলা সিনেমার জন্য ডেডিকেটেড একজন মানুষ। শাকিবের জনপ্রিয়তা সর্বোচ্চ। এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায়। তাহলে আমাদের সিনেমাকে পরিবর্তন করে আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আমাদের বিস্তৃতি ঘটানো সম্ভব।’

তুফানে অভিনয় করায় বিষয়ে তিনি বলেন,‘তুফান আমাদের জন্য একটা সুযোগ যে আমরা একসঙ্গে কাজ করতে পেরেছি। আর অধিকাংশ দর্শককে সিনেমা হলে নিয়ে আসতে পারবো। পরবর্তীতে আমরা বড় বাজেট নিয়ে বড় ছবি করতে পারবো।’

চঞ্চল চৌধুরী জানান, সিনেমার ভালোর জন্য একাত্ব হয়ে কাজ করলে বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব সিনেমার বাজার দখল করা যাবে। কারণ সারাবিশ্বে বাংলাভাষাভাষী দর্শক প্রচুর রয়েছে।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy