নিরাপত্তারক্ষীর হাতে যৌন হয়রানির শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’ তে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মাঝে জনপ্রিয়তা পানঅভিনেত্রীঅভিকা গোর। এখন নায়িকা হিসেবে সিনেমা, সিরিয়াল

2024-06-20T13:41:21+00:00
2024-06-20T13:41:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপত্তারক্ষীর হাতে যৌন হয়রানির শিকার অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১:৪১ পিএম   (ভিজিট : ৩১১)
X

ভারতীয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’  তে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মাঝে জনপ্রিয়তা পান অভিনেত্রী অভিকা গোর। এখন নায়িকা হিসেবে সিনেমা, সিরিয়াল আর ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এত খ্যাতির মধ্যেও লুকিয়ে থাকে কিছু যন্ত্রণা। 

নিজের নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার হতে হয়েছিল এ অভিনেত্রীকে। কাজের জন্যই কাজাখস্তান গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে এই ঘটনা ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। 
কাজাখস্তানে একটি অনুষ্ঠান করতে যান অভিকা। মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় এক জন দেহরক্ষী তাকে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন। প্রথমটায় বুঝতে পারেননি অবিকা। দ্বিতীয় বার একই ঘটনা ঘটে। পিছন থেকে তাকে স্পর্শ করার চেষ্টা করেন তার নিরাপত্তাকর্মীদের একজন।
অভিকা গোর বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, কেউ একজন আমাকে পিছন থেকে স্পর্শ করেছিলেন। পিছন ফিরে দেখি, আমার নিরাপত্তারক্ষীরাই রয়েছেন। আমি যখন মঞ্চে যাচ্ছিলাম, ফের সেই অশালীন স্পর্শ। পিছনে ফিরতে ওই নিরাপত্তারক্ষীকেই দেখতে পাই।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি ওই ব্যক্তির হাত চেপে ধরি। যখন ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললাম, ‘এটা কী হচ্ছে?’ তিনি ক্ষমা চেয়ে নেনে। তখন আর কী-ই বা করতে পারতাম অচেনা দেশে। ভাষাও জানি না সেখানকার। ছেড়ে দিই তাকে।’ 

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন অভিকা। কিছুদিন আগে ‘ক্যারিবিয়ান দৈত্য’ আন্দ্রে রাসেলের মিউজিক ভিডিও ‘লড়কি তু কামাল কি’তে দেখা যায় অভিনেত্রীকে। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy