‘পরকীয়া’ নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন প্রতিবেদক

বিনোদন

দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা

2024-06-27T13:15:33+00:00
2024-06-27T14:51:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘পরকীয়া’ নিয়ে মুখ খুললেন মিথিলা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১:১৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ২:৫১ পিএম  (ভিজিট : ৩৭১)
X

দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন নানা বিষয় নিয়ে। সেখানে এক ফাঁকে র‌্যাপিড ফায়ারে অংশ নেন এই অভিনেত্রী।

শুরুতেই মিথিলার কাছে জানতে চাওয়া হয় মেয়ে আয়রা সম্পর্কে। তার চটজলদি উত্তর, আমার জীবন। এরপর আসে তাহসান খান প্রসঙ্গ। মিথিলা বলেন, বন্ধু, আয়রার বাবা।
পরকীয়ার প্রসঙ্গ আসতেই এই অভিনেত্রীর জবাব, পরকীয়া কী, আমি বুঝি না। এমনকি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাসও করি না। পরে উঠে আসে সৃজিত মুখার্জি ও মোশাররফ করিমের কথা। মিথিলার ছোট্ট জবাব, সৃজিত বর আর মোশাররফ করিম একজন শক্তিশালী অভিনেতা।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০০৬ সালে ঘর বেঁধেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। 

আরও পড়ুন: 

২০১৩ সালে সেই ঘর আলো করে আসে মেয়ে আয়রা। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন, বেজে ওঠে বিচ্ছেদের সুর। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি। পরে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিথিলা। বর্তমানে আছেন তার সঙ্গেই।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy