স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান!

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা এবং সোনালি বেন্দ্রে আক্রান্ত হয়েছিলেন দুরারোগ্য ক্যানসারে। রোগ জয় করে ফিরেও এসেছেন স্বাভাবিক জীবনে।

2024-06-28T15:53:32+00:00
2024-06-28T15:53:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৯২)
X

বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা এবং সোনালি বেন্দ্রে আক্রান্ত হয়েছিলেন দুরারোগ্য ক্যানসারে। রোগ জয় করে ফিরেও এসেছেন স্বাভাবিক জীবনে। এ বার স্তন ক্যানসারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় মুখ হিনা খান।

বুধবার (২৬ জুন) শিভম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। 

হিনা দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তার অনুরাগীরাই এ সব বলছিলেন। এ বার নিজের অসুস্থতার খবর জানালেন হেনা নিজে। স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। এ মুহূর্তে রোগ তৃতীয় পর্যায়ে।
এবার সব জল্পনা শেষে এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি।’
ক্যাপশনের শেষের ভাষ্য, ‘আমি দৃঢ় প্রতিজ্ঞ এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।’

গত এপ্রিল মাস থেকে এতটাই অসুস্থ ছিলেন যে খেতেও পারছিলেন না হিনা। চলতি বছরে রোজা পালন করতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন হিনা। মুসলিম তারকারা কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে নিষ্ঠা করে রমজান পালন করেন। হিনা খানও সেই তালিকা থেকে মোটেই বাদ যাননি। 
খালি পেটে ভক্তি সহকারে রোজা পালন করেছিলেন হিনা। কিন্তু তার মাঝেই মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। খালি পেটে গ্যাস্ট্রোসোফাগাল রিফ্লাক্সে ভুগছেন অভিনেত্রী হিনা খান। ইনস্টাগ্রামে নিজেই সেই খবর নিজেই সকলকে জানিয়েছিলেন।

কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে হিনাকে।  






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy