হঠাৎই প্রাক্তনকে স্মরণ করলেন মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

মাহিয়া মাহি ও রাকিব সরকারেরবিচ্ছেদেরখবর এখন বেশ পুরোনো। তবে রাকিব সরকার আর মাহিয়া মাহির প্রেম-বিয়ের গল্পটি অনেকেরই অজানা।

2024-06-30T18:56:25+00:00
2024-06-30T20:34:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হঠাৎই প্রাক্তনকে স্মরণ করলেন মাহিয়া মাহি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৬:৫৬ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৮:৩৪ পিএম  (ভিজিট : ২৫২)
X

মাহিয়া মাহি ও রাকিব সরকারের বিচ্ছেদের খবর এখন বেশ পুরোনো। তবে রাকিব সরকার আর মাহিয়া মাহির প্রেম-বিয়ের গল্পটি অনেকেরই অজানা। এক ভিডিও সাক্ষাৎকারে সেই গল্পই করেছেন নায়িকা। 
মাহিয়া মাহি বলেন, ওর আর আমার মধ্যে শুধু বন্ধুত্ব ছিল। আমাদের ৮ থেকে ৯ জনের একটা গ্রুপ আছে। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাকিবের ফ্রেন্ড। এ রকম আমাদের কমন বন্ধুদের একটা গ্রুপ ছিল। যেই গ্রুপটাতে ওর সঙ্গে আমার প্রায়ই দেখা হতো। যেকোনো গেট টুগেদারে। 
অভিনেত্রী আরও বলেন, মজার উদ্দেশ্যে আমি-রাকিব ও গ্রুপের সবাই মিলে ছবি তুলে ফেসবুকে দিলাম। ওকে যারা পছন্দ করে, তাদের জেলাসের জন্য। কিন্তু ছবি দেখে রাকিব আর আমাকে নিয়ে নিউজ শুরু করে দেয় সবাই। যখন নিউজ শুরু হয়েছিল, তখন ওর ফ্যামিলিতে সমস্যা শুরু হয়েছিল।
মাহি বলেন, যখন নিউজ শুরু হলো, তখন থেকেই চিন্তা করলাম, ও যেহেতু সিঙ্গেল, আমিও সিঙ্গেল। চলো, বিয়েটাও করে ফেলি। বিয়ের পরই আমাদের প্রেম শুরু হয়েছিল।
যদিও মাহির সঙ্গে রাকিবের বিয়ের আড়াই বছরের মাথায় সংসার ভেঙে যায়। আলাদা হয়ে যাওয়ার পর বর্তমানে সন্তান ফারিশকে নিয়ে আছেন অভিনেত্রী। শোবিজ অঙ্গনেও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। 
এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার টিকেছিল পাঁচ বছর। 

আরও পড়ুন





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy