জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলেন টিকটকার প্রিন্স মামুন

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন।

2024-07-03T13:53:06+00:00
2024-07-03T13:53:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলেন টিকটকার প্রিন্স মামুন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১:৫৩ পিএম   (ভিজিট : ২৭৩)
X

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন। 

এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে। যেখানে দেখা যায়, ছোট চুলে জেলখানা থেকে বের হয়েই মামুন তার মাকে সালাম করেন। এর পরই তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায়।

বাদীপক্ষের আইনজীবী মাজেদুর রহমান (সোহাগ) জামিনের বিষয় নিশ্চিত করে বলেন, মামলার বাদী লায়লা জামিনের বিরোধিতা করলেও আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দিয়েছেন।

গত ৯ জুুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। মামলার পরদিন রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে। 
গত ১১ জুন রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত। মামলার অভিযোগে বলা হয়, আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। 

পরিচয়ের একপর্যায়ে মামুন তাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরে মামুন তাকে জানায়, তার ঢাকায় থাকার মত নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানায়, তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকে। ওইদিন থেকে মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করেন। 

মামুন তার বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করতো। মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার তাকে ধর্ষণ করে। 




  বিষয়:   প্রিন্স মামুন  জামিন  ধর্ষণ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy