কলকাতায় ‘তুফান’ মুক্তির প্রথম দিনেই ‘দর্শক খরা’

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশের পর শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে

2024-07-06T16:43:59+00:00
2024-07-06T18:20:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলকাতায় ‘তুফান’ মুক্তির প্রথম দিনেই ‘দর্শক খরা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪:৪৩ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৪ ৬:২০ পিএম  (ভিজিট : ৪৩৮)
X

বাংলাদেশের পর শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে ছবিটি। তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খরায় বড়সড় ধাক্কা খায় রায়হান রাফি পরিচালিত আলোচিত এ সিনেমাটি।

মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বৃহস্পতিবার (৪ জুলাই) সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক, নায়িকা, কলাকুশলীরা অংশ নেন। অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। 
ছোট পর্দার অভিনয়শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এ সিনেমার প্রিমিয়ার শোতে। জমকালো প্রিমিয়ার শোর পর শুক্রবার (৫ জুন) যখন সিনেমাটি রিলিজ দিলো তখন দর্শক সাড়া পায়নি। 

এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়ায় শো বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, সাউথ সিটি আইনক্সে দুপুর ১২টার শোয়ে ১০ জন দর্শক এবং বিকেল ৪.৩৫-এর শোয়ে মাত্র ১৮ জন। 
এদিকে লেক মল সিনে পলিসে বিকেল ৪.২৫-এর শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র ১২টি। সন্ধ্যা ৬টার শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে মাত্র ৩৬টি।

অবশ্য অনেকেই বলছেন যেখানে এখন দেব, জিতের সিনেমাই চলে না সেখানে অন্য দেশের নায়কের সিনেমা কীভাবে সুপারহিট হবে?
প্রথম দিনেই দর্শক খরার এমন চিত্রে হতাশ হলমালিকরা জানান, সবে মাত্র প্রথম দিন। এক-দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। 

সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy