আবারও ট্রলের শিকার শিশুশিল্পী লুবাবা

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ফেসবুকের নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে

2024-07-10T14:52:36+00:00
2024-07-10T18:08:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও ট্রলের শিকার শিশুশিল্পী লুবাবা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ২:৫২ পিএম  আপডেট: ১০.০৭.২০২৪ ৬:০৮ পিএম  (ভিজিট : ৩২৭)
X

ফেসবুকের নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। যা তার বয়সের তুলনায় পরিপক্ক। নেটিজেনরাও তাই তাকে ডাকে ‘পাকনা লুবাবা’ নামে। 

এর আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিকমাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছিল।

সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় লুবাবা। সেখানে তাকে একটি গেমের প্রস্তাব দেওয়া হয়। খেলাটি এমন- লুবাবা যদি পাঁচটা প্রশ্নের উত্তর ভুল দেয়, তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এতে রাজি হয়ে যায় লুবাবা। 

লুবাবাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কনটেন্ট ক্রিয়েটর। বাংলাদেশবিষয়ক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন ওই কনটেন্ট ক্রিয়েটর, যেগুলোর থেকে ভুল উত্তর প্রত্যাশা করা হয়েছে লুবাবার কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশের রাজধানীর নাম কী?

প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে একটি ভুল উত্তর দিয়ে লুবাবা বললো, বাংলাদেশের রাজধানীর নাম পাবনা।

লুবাবাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তরে লুবাবা বলেন, জানি না। তাকে আবার বলার সুযোগ দেওয়া হলে সে বলে, বাংলাদেশের জাতীয় ফুল ‘গাছপাতা’।

প্রশ্নোত্তরের ভিডিওটি নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্যখোরাকে পরিণত হয় লুবাবা। ফলে আবারও বিতর্কের মুখে পড়তে হয় এই শিশুশিল্পীকে। 

নেটিজেনদের মন্তব্য ছিল এমন—ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে লুবাবা। কেউ লিখেছেন, রাজধানীর নাম ঢাকা, অথচ এটাই জানে না লুবাবা!

নেটিজেনদের কেউ কেউ মন্তব্য ঘরে জানিয়ে দিয়েছেন, খেলাটাই এমন। এখানে লুবাবাকে ভুল উত্তর দিতে হবে; শুধুমাত্র মজার উদ্দেশ্যেই বানানো এই ভিডিওটি। লুবাবা সঠিক উত্তর জানে না- ব্যাপারটি এমন না।

প্রসঙ্গত, সিমরিন লুবাবার জন্ম একটি সংস্কৃতিমনা পরিবারে। প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সে। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে সে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy