‘বিকিনি’ পরতে ডায়েট করেছেন আলিয়া!

বিনোদন ডেস্ক

বিনোদন

‘শানদার’-এর ট্রেলারে মাত্র পাঁচ সেকেন্ড দেখা গিয়েছিল আলিয়াকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ছবি। জানা গেছে, বিকিনি পরার

2024-07-12T15:01:08+00:00
2024-07-12T15:22:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বিকিনি’ পরতে ডায়েট করেছেন আলিয়া!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৩:০১ পিএম  আপডেট: ১২.০৭.২০২৪ ৩:২২ পিএম  (ভিজিট : ২৭৪)
X

‘শানদার’-এর ট্রেলারে মাত্র পাঁচ সেকেন্ড দেখা গিয়েছিল আলিয়াকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ছবি। জানা গেছে, বিকিনি পরার জন্য দীর্ঘদিন খাটাখাটনি করে নিজেকে প্রস্তুত করেছেন এ বলিউড তারকা। 

বলিউডে তার অভিষেক ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এও তাকে দেখা গিয়েছিল বিকিনিতে। আবার দেখা যাবে ‘শানদার’-এ।

নির্মাতা শশাঙ্ক খৈতানের সেট থেকে বরুণ এবং আলিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘১০ বছর! কেবল কৃতজ্ঞতা।’ পুনরায় ছবিটি শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না।’ বরুণও ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন। প্রযোজক করণ জোহর তার ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না, ১০ বছর হয়ে গেছে!’
কনকনে শীতে ‘শানদার’-এর শুটিং করেছেন তারা। সবাই যখন শীতে কাঁপছিল, তখন বিকিনি পরে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ান গর্বিত আলিয়া। শীতে নাকি অজ্ঞানও হয়ে গিয়েছিলেন তিনি। পরিচালক বিকাশ বহেল জানিয়েছেন, ‘বিকিনি-দৃশ্যের শুটিংয়ের দিন ভীষণ শীত পড়েছিল। মাত্র ১০ সেকেন্ডের জন্য শট দিয়ে আবার পোশাক পরে নিয়েছিলেন আলিয়া।’

নতুন ছবি ‘আলফা’য়ও আলিয়া ভাটকে দেখা যাবে একেবারে অন্য রূপে। সেখানে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন তিনি। গত ৫ জুলাই শুরু হয়েছে ছবির শুটিং। 
জানা গেছে, ছবিতে বড় রকমের কয়েকটি অ্যাকশন দৃশ্য রয়েছে। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবির জন্য চার মাস প্রস্তুতি নিতে হয়েছে আলিয়াকে।

প্রসঙ্গত, আলিয়া ভাট ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১২ সালে। প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। তারপর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’। ছবি শেয়ার করে তখনকার দিনগুলো স্মরণ করেছেন এই অভিনেত্রী ও ছবি সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy