জয়কে ‘থাপ্পড়’ মারা নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক

2024-07-13T15:58:41+00:00
2024-07-13T15:58:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয়কে ‘থাপ্পড়’ মারা নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৪১৩)
X

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। 

বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এক সংবাদ সম্মেলন করে সকল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন এই নায়িকা। তবুও থামেনি মিষ্টিকে নিয়ে আলোচনা। অভিনেত্রীর লাইফস্টাইল, বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হরহামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। 
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মিষ্টি বলেন, আমি খুব শান্ত স্বভাবের মেয়ে, মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে রাগান্বিত হয়ে যায়। আর জয় ভাইয়াকে থাপ্পড় মারতে চায় এটা আমি কখনো বলিনি। আমি বলেছিলাম তার সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছে। 

কাজ প্রসঙ্গে তিনি জানান, বিগ বাজেটের সিনেমার দুইটি গান শুটিং করার জন্য দুবাইতে যাবেন। এর মাঝে দেহ সিনেমার কাজ আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে। এভাবেই চারটা সিনেমার কাজ চলছে।
এ অভিনেত্রী বলেন, অনেকেই প্রেম নিবেদন করে, শেখদের বিয়ে করবো কিনা এখনো ভাবিনি। তবে আমি সেলিব্রেটি বিয়ে করবো। সেলিব্রেটি মানে যে শুধু নায়ক তা কিন্তু নয় সে হতে পারে ডিরেক্টর প্রডিউসার গায়ক অথবা খেলোয়াড়।
ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy