ইয়াশের প্রেমে মশগুল ফারিণ

বিনোদন ডেস্ক

বিনোদন

‘সিনেমা হইলে এতক্ষণে প্রেম হয়ে যেত’ সুন্দরী তরুণীর মুখে এমন কথা শুনলে যে কেউ একটু অন্যরকম হয়ে যাবে

2024-07-14T13:31:14+00:00
2024-07-14T14:08:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইয়াশের প্রেমে মশগুল ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ১:৩১ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৪ ২:০৮ পিএম  (ভিজিট : ২২০)
X

‘সিনেমা হইলে এতক্ষণে প্রেম হয়ে যেত’ সুন্দরী তরুণীর মুখে এমন কথা শুনলে যে কেউ একটু অন্যরকম হয়ে যাবে এটাই স্বাভাবিক। বিয়ে বাড়িতে বোনের বান্ধবীর সঙ্গে ধাক্কার পর এমন একটি কথা শুনে অভিনেতা ইয়াশ রোহানও চমকে গিয়েছেন।

আর তাকে এ কথাটি শোনালেন সুন্দরী নায়িকা তাসনিয়া ফারিণ। ঢাকা থেকে গ্রামে এসেছেন বান্ধবীর বিয়েতে। আর সেই বিয়ে বাড়িতে বান্ধবীর ভাইয়ের সঙ্গেই তার খুনশুটি শুরু হয়। 

মনে মনে বোকাসোকা ইয়াশ তাকে পছন্দও করেন। কিন্তু সুন্দরী ফারিণ কি তাকে ভালোবাসেন নাকি শুধু পছন্দ করেন? বিয়ের শেষে ফারিণ ঢাকায় ফিরে আসেন। এরপর বিয়ে বাড়ির গল্প অন্যদিকে মোড় নেয়।

‘আহারে মন’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা দিলেন ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। 

অপূর্ণ রুবেলের রচনায় নাটকটির গল্প ও পরিচালনায় ইমরাউল রাফাত। রঙ্গন এন্টারটেইনমেন্ট চ্যানেলে এটি শিগগির প্রচার হবে।

নির্মাতা বলেন, এরই মধ্যে নাটকটির জন্য অনেকে প্রশংসা করেছন। সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি। ফারিণ ও ইয়াশ দারুণ অভিনয় করেছেন। বিনোদনের সব রকম উপকরণ নাটকটিতে আছে।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy