কোটা আন্দোলন নিয়ে ইরেশের আবেগঘন স্ট্যাটাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন

অভিনেতা-প্রযোজক ইরেশ যাকেরের মেয়ে মেহা রশীদের বয়স এখন ৪ বছর ১১ মাস। এই ছোট্ট শিশুকে নিয়ে এক আবেগঘন

2024-07-27T16:33:27+00:00
2024-07-27T16:33:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা আন্দোলন নিয়ে ইরেশের আবেগঘন স্ট্যাটাস
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৩৭০)
X

অভিনেতা-প্রযোজক ইরেশ যাকেরের মেয়ে মেহা রশীদের বয়স এখন ৪ বছর ১১ মাস। এই ছোট্ট শিশুকে নিয়ে এক আবেগঘন প্রতিক্রিয়া জানালেন বাবা ইরেশ। সেই সূত্রে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের রেশ ধরে চলা সহিংসতার ভয়াবহতাও তুলে ধরলেন তিনি।

ইরেশ যাকের ফেসবুকে নিজ দেয়ালে লিখেছেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। ভেবে দেখলাম, মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত, রাস্তায় যেতে চাইত, আমি থামাতাম না। থামাতে পারতাম না।’

মেহাকে ঘিরে অভিনেতার এই প্রতিক্রিয়ার কারণ সম্ভবত, নারায়ণগঞ্জ সদরের নয়ামাটির সাড়ে ছয় বছরের শিশু রিয়া গোপের অকাল মৃত্যু। যে মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসার পর অনেকে মর্মাহত হয়েছেন। রিয়া বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সেই রিয়াকে নিজের মেয়ে মেহার সঙ্গে তুলনা করে আবেগ তাড়িত হলেন অভিনেতা।

ইরেশ সেই পোস্টে আরও লিখেছেন, ‘ও (মেহা) যদি ফেরত না আসত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম, রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনিদের বিচার করে।’

ইরেশ এই লেখার মাধ্যমে রাষ্ট্রের প্রতি দাবি করলেন, রিয়ার খুনিদের বিচার করে তাকে যেন বীরের মর্যাদা দেওয়া হয়।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy