যে কারণে ডিপ্রেশনে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

বিনোদন

সময়টি ভালো যাচ্ছে না কলকাতা ইন্ডাস্ট্রির জন্য। ৯ দিন শুটিং বন্ধ থাকার পর ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে

2024-07-28T11:44:04+00:00
2024-07-28T11:44:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে ডিপ্রেশনে প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ১১:৪৪ এএম   (ভিজিট : ২০৬)
X

সময়টি ভালো যাচ্ছে না কলকাতা ইন্ডাস্ট্রির জন্য। ৯ দিন শুটিং বন্ধ থাকার পর ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্মাতা রাহুল মুখার্জির ওপর থেকে।

এরপরও শুরু হয়নি শুটিং। তাতেই মন খারাপ এ নায়কের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পরিস্থিতি তাকে অনেকটাই ডিপ্রেশনে ফেলে দিয়েছে।

প্রসেনজিৎ বর্তমানে কলকাতার নির্মাতার একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এরপর ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের নিয়ম না মেনে রাহুল বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের জন্য সিরিজ বানাতে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সংগঠনের কানে পৌঁছনোর পর সেই নিয়ে রাহুলের কাছে জবাব চাওয়া হয়। প্রথমে অস্বীকার করলেও, পরে ভুল স্বীকার করেন এ নির্মাতা।

তিন মাসের জন্য রাহুলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। শেষ পর্যন্ত শুক্রবার ২৬ জুলাই সন্ধ্যায় রাহুলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টর্স গিল্ড। কিন্তু শুক্রবার রাতেই ফেডারেশন জানায়, নিষেধাজ্ঞা উঠছে না। রাহুল ফ্লোরে গেলে টেকনিশিয়ানরা যাবেন না ফ্লোরে। 

শনিবার সকালে রাহুল এবং বাকিরা সেটে পৌঁছনোর পরও শ্যুটিং শুরু না হওয়াতেই সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলেন প্রসেনজিৎ।

তিনি বলেন, ‘গত ৯ দিন ধরে আমি খুবই মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছি। রাতে গল্প পরে শুটিং সেটে যাচ্ছি কিন্তু সকালে গিয়ে শুনি শুটিং বন্ধ টেকনেশিয়ানরা কাজ করবে না। বিষয়টি খুবই কষ্টদায়ক। 

কারণ আমরা সবাই একটি ফ্যামিলি হয়ে কাজ করি। এভাবে সম্পর্ক নষ্ট হয়। ভালোবাসা থাকে না। যেহেতু এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে, সেহেতু আমাদের এখন এক হয়ে কাজ করা উচিত। এর চেয়ে বেশিকিছু আমি আর বলতে চাই না।’

রাহুলের ওপর থেকে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও টেকনিশিয়ানরা তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানায়।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy