'অ্যানিমেল পার্ক' নিয়ে উচ্ছ্বসিত তৃপ্তি

বিনোদন ডেস্ক

বিনোদন

অ্যানিমেল' খ্যাত তৃপ্তি দিমরি সন্দীপ ব্রেড্ডি বঙ্গার এই ছবি করার আগেই করে ফেলেছিলেন 'বুলবুল' বা 'কলা'-র মতো কাজ।

2024-07-28T12:33:17+00:00
2024-07-28T12:39:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
'অ্যানিমেল পার্ক' নিয়ে উচ্ছ্বসিত তৃপ্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ১২:৩৩ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৪ ১২:৩৯ পিএম  (ভিজিট : ৩০৩)
X

অ্যানিমেল' খ্যাত তৃপ্তি দিমরি সন্দীপ ব্রেড্ডি বঙ্গার এই ছবি করার আগেই করে ফেলেছিলেন 'বুলবুল' বা 'কলা'-র মতো কাজ। সেখানেও যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন তিনি। 

অ্যানিমেল-এ রণবীর কাপুরের সঙ্গে তার শয্যাদৃশ্য যেন আগুন ধরিয়েছিল পর্দায়। পাশাপাশি, রণবীরের জুতো চাটতে বলার দৃশ্যও বিতর্কের অবতারণা করেছিল।

আনিমেলের নায়ক-নায়িকা মূলত রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। কিন্তু, তাদের মাঝখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তৃপ্তি এবং সেই গুরুত্বকে কৌশলের সঙ্গে ব্যবহার করে সীমিত পরিসরেই নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছেন এই অভিনেত্রী।

ফের রণবীরের সঙ্গে কাজ করার কথা বলতে গিয়ে তৃপ্তি জানান, পরবর্তী পর্ব 'অ্যানিমেল পার্ক' আসতে চলেছে। তবে কবে থেকে শুটিং শুরু হবে, তা এখনো জানা যায়নি।

অ্যানিমেল ছবির গোটা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তৃপ্তি বলেছেন, 'এক কথায় দারুণ অভিজ্ঞতা।' তবে সিনেমাটি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাকেও কাজের অবিচ্ছেদ্য অংশ বলেই উল্লেখ করেছেন তিনি।

অ্যানিমেলের পর তৃপ্তির আরো একটি ছবি এই সময় পর্দায় ঝড় তুলেছে। আপাতত সেই 'ব্যাড নিউজ'-এর সাফল্যে মজে রয়েছেন তৃপ্তি দিমরি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy