বাবার কবরে চিরনিদ্রায় শায়িত শাফিন আহমেদ

বিনোদন প্রতিবেদক

বিনোদন

আজ বেলা ৩টায় বনানী কবরস্থানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরে চিরশায়িত হলেন পুত্র সংগীতশিল্পী শাফিন আহমেদ। এসময় পাশে

2024-07-30T15:40:15+00:00
2024-07-30T15:40:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাবার কবরে চিরনিদ্রায় শায়িত শাফিন আহমেদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ২৪৬)
X

আজ বেলা ৩টায় বনানী কবরস্থানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরে চিরশায়িত হলেন পুত্র সংগীতশিল্পী শাফিন আহমেদ। এসময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজন এবং মাইলস সদস্যরা।

মৃত্যুর চার দিন পর মাতৃভূমিতে শাফিন আহমেদের মরদেহ ফিরেছে সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায়।

৩০ জুলাই জোহরের নামাজের সময় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। এখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন।

পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানির বিষয়। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।
যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে উড়ে গেছেন শাফিন আহমেদ। দ্বিতীয় কনসার্ট ছিল ২০ জুলাই, ভার্জিনিয়ায়। সেই শোয়ের মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বসন্তের এই রকার। হাসপাতালে ভর্তি, লাইফ সাপোর্ট এবং ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে।

তার এই অকাল প্রস্থানে রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী ডা. রুমানা দৌলা, তিন পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে। সঙ্গে অগুনতি ভক্ত-বন্ধু-স্বজন।

এক যুগেরও বেশি সময় ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এই নন্দিত শিল্পী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy