যেদিন থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল আবার বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প পরিসরে শুরু হবে।

2024-07-30T17:08:16+00:00
2024-07-30T17:13:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যেদিন থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৫:০৮ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৪ ৫:১৩ পিএম  (ভিজিট : ২৭০)
X

কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল আবার বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প পরিসরে শুরু হবে। মঙ্গলবার (৩০ জুলাই) রেল মন্ত্রণালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরপাল্লার ট্রেন সীমিত আকারে চলবে। এলাকাগুলো হলো—ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর। এখনই আন্তঃনগর ট্রেন চলবে না। 

কারফিউয়ের কারণে আন্তঃনগর সময়মতো চলাচল করতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।

গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোট আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy