‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানের শিল্পী র‍্যাপার হান্নান রিমান্ডে

বিনোদন প্রতিবেদক

বিনোদন

মাসের শুরু থেকে সারা দেশে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। তার জেরে দেশে চলছে কারফিউ। চলছে ধরপাকড়। এরই

2024-07-31T17:16:07+00:00
2024-07-31T17:16:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানের শিল্পী র‍্যাপার হান্নান রিমান্ডে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৫:১৬ পিএম   (ভিজিট : ৩২৭)
X

মাসের শুরু থেকে সারা দেশে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। তার জেরে দেশে চলছে কারফিউ। চলছে ধরপাকড়। এরই মধ্যে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল ‘আওয়াজ উডা ’ শিরোনামে একটি গান প্রকাশ করেন।

গানটি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। চলে এসেছে আলোচনায়ও। এই গানের জন্যই শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ।

‘আওয়াজ উডা’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই৷’ গানটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে।

হান্নানের গ্রেপ্তারের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের জন্য নিন্দা জানাতে বেশ কিছু সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছেন। হান্নানের গ্রেপ্তারের পর ইতোমধ্যে নারায়ণগঞ্জের আরেক র‍্যাপার মুহম্মদ শেজানের গ্রেপ্তারের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি বিদ্রোহী গান বের করেন।

গানের শিরোনাম ‘ছিল কোথা ক’। যার গানটিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। তবে তার গ্রেপ্তারের বিষয়টি গুজব বলেও জানানো হচ্ছে র‌্যাপার বিষয়ক একাধিক ফেসবুকে গ্রুপে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy