অবশেষে শিক্ষার্থীদের পক্ষে তাহসানের পোস্ট, বিরূপ প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয়সংগীতশিল্পীতাহসানবৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেনএবং নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বানজানান।বর্তমানে আন্দোলনকে ঘিরে

2024-08-01T12:08:11+00:00
2024-08-01T12:15:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে শিক্ষার্থীদের পক্ষে তাহসানের পোস্ট, বিরূপ প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২:০৮ পিএম  আপডেট: ০১.০৮.২০২৪ ১২:১৫ পিএম  (ভিজিট : ২৯৫)
X

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন এবং  নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।

বর্তমানে আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেফতার-হয়রানির ঘটনা নিয়েও প্রতিবাদ করতে দেখা যাচ্ছে তাদেরকে। তবে সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। 

কিন্তু, পোস্টটি শেয়ার করার পর পরই নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা করেন তাহসানকে নিয়ে। তাদের দাবি, সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান; যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিল অধিকাংশ তারকারা। অথচ এমন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সাড়া দেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে।

এক নেটিজেনের মন্তব্য, ‘ঘুম ভেঙেছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘সিরিয়াসলি ম্যান? এখন ঘুম ভাঙছে? আপনি আইডল ছিলেন আমার! আমার আইডল এখন রাফি, মুগ্ধ, আবু সাঈদ।’ কেউ উল্লেখ করেন, ‘প্রতিবাদটি আরও আগে করা উচিত ছিল।’

উল্লেখ্য, তাহসান শোবিজের বাইরেও পেশায় একজন শিক্ষক। দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। তাই তরুণ শিক্ষার্থীদের পাশে তাহসানের সমর্থন সেই শুরু থেকেই আশা করেছিলেন অনেকে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy