শহীদ মিনারে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

2024-08-02T13:30:34+00:00
2024-08-02T13:30:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শহীদ মিনারে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে চিকিৎসকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১:৩০ পিএম   (ভিজিট : ২০৯)
X

শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চিকিৎসক সমাজ।

এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন সব মেডিকেলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা ছাত্রসমাজকে গণগ্রেফতারের প্রতিবাদ করেন। অনতিবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবি করেন তারা।
 
রাজু নামের এক চিকিৎসক বলেন,‘এই দেশটাতে স্বাধীন মনে হচ্ছে না। যেখানে লাশ পড়ে থাকে রাস্তায়, নির্বিচারে গুলি করা হচ্ছে। এতে আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, ছেলে মেয়েরা মারা যাচ্ছে। আমরা চাই একটা সুন্দর স্বাধীন দেশ।’
 
আব্দুল্লাহ চৌধুরী নামের আরেক চিকিৎসক বলেন, ‘প্রধানমন্ত্রী রাজাকার শব্দটি উচ্চারণের পাশাপাশি একটি সুন্দর জিনিস আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা নাকি সংবিধান সম্পর্কে অবগত নয়।

এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ছোট স্কুলব্যাগে ১৪-১৫টি বই থাকে, কিন্তু একটা সংবিধানের কোনো লাইন লেখা নাই। রাজনৈতিক দলগুলো সবসময়ে চেয়েছে দেশের তরুণ প্রজন্ম যেন সংবিধান না শিখে বড় হয়। যা প্রধানমন্ত্রী নিজের মুখে স্বীকার করেছেন।’   

তিনি আরও বলেন, ‘আমরা বলি রাষ্ট্রের মালিক। কিন্তু আমরা কিসের ভিত্তিতে এই রাষ্ট্রের মালিক সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। মুখে বলি এদেশের মালিক আর অনুভব করি আমরা দাস।  আমাদের জীবনের কোনো মূল্য নাই।’
 
এ সময় সব শ্রেণিপেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবি করেন চিকিৎসকরা।
 
মেডিকেল শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের ওপর গুলি চালানোর প্রতিবাদ করেন। রাস্তায় বিনা কারণে মোবাইল ফোন চেক করার অধিকার নেই প্রশাসনের বলে শ্লোগান দেন তারা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy