স্বাধীন বাংলাদেশে জন্ম নিলো আমার মেয়ে আন্দোলন

বিনোদন ডেস্ক

বিনোদন

বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে গত ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই পতনকে

2024-08-06T17:10:32+00:00
2024-08-06T17:10:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাধীন বাংলাদেশে জন্ম নিলো আমার মেয়ে আন্দোলন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ৩৬৯)
X

বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে গত ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই পতনকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছেন সবাই।

এদিকে বিজয়ের এই দিনে মা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
গত ৫ আগস্ট কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নাবিলা। মেয়ের নাম রেখেছেন আন্দোলন।

নিজের ফেসবুকে নবজাতকের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন নাবিলা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, স্বাধীন বাংলাদেশে জন্ম নিলো আমার মেয়ে আন্দোলন।

শুরু থেকেই যত্ন সহকারে নিজের বিয়ের খবর গোপন রেখেছিলেন নাবিলা। ২০২০ সালে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এবার জানালেন মা হওয়ার খবর।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy