বন্যার্তদের জন্য কাঁদলেন পরীমনি

বিনোদন ডেস্ক

বিনোদন

পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতে দেশের ১১ জেলায় ভয়বাহ বন্যায় দুর্গত অসহায়দের সাহায্য করতে নিজ নিজ জায়গা থেকে

2024-08-22T13:22:01+00:00
2024-08-23T00:16:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বন্যার্তদের জন্য কাঁদলেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১:২২ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৪ ১২:১৬ এএম  (ভিজিট : ২৮৯)
X

পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতে দেশের ১১ জেলায় ভয়বাহ বন্যায় দুর্গত অসহায়দের সাহায্য করতে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগমাধমেও সহায়তার জন্য আহ্বান জানান অনেকেই। এদের মধ্যে রয়েছেন তারকারাও। এবার সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিলেন চিত্রনায়িকা পরীমণি।

গতকাল দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আল্লাহ! কি করবো আমি! বুকের ভেতরে দুমরে মুচরে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো!
পরীমণি আরও লেখেন, আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাবো, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো, ইনশাআল্লাহ।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাংলাদেশসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অতীতে ফেনী বা নোয়াখালীর মানুষ কখনোই এমন পরিস্থিতিতে না পড়ায়, তাদের কোনো প্রস্তুতিই ছিল না বন্যা মোকাবেলার। গতকাল সকাল থেকেই ফেনী, নোয়াখালী, কুমিল্লার পরিস্থিতি অবনতি হতে শুরু করলে চারদিকে আর্তনাদের সৃষ্টি হয়।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy