আলোচিত সেই ‘হাউন আঙ্কেল’ নিয়ে যা বললো লুবাবা

বিনোদন ডেস্ক

বিনোদন

আলোচিত ডিবি হারুন যখন যতবারই নানা নেতিবাচক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় আসেন, তখনই ট্রল করে ‘হাউন আঙ্কেল’

2024-08-22T20:58:27+00:00
2024-08-22T20:58:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলোচিত সেই ‘হাউন আঙ্কেল’ নিয়ে যা বললো লুবাবা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৯১২)
X

আলোচিত ডিবি হারুন যখন যতবারই নানা নেতিবাচক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় আসেন, তখনই ট্রল করে ‘হাউন আঙ্কেল’ বলেই তাকে ডাকতে শুরু করে নেটিজেনরা। একপর্যায়ে ‘হাউন আঙ্কেল’ কথাটা হয়ে ওঠে গালি’র সমর্থক।

ভাইরাল শিশুশিল্পী লুবাবা আজ যখন তার নাগরিক দায়িত্ব থেকে একটি স্ট্যাটাস দেন, তা এই কথা দিয়েই শুরু করেন, ‘জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন’!
ফেনী, নোয়াখালীসহ দেশের প্রায় ১১ জেলায় বন্যা পরিস্থিতিতে ছোট্ট লুবাবারও মন খারাপ। এ প্রসঙ্গে লুবাবা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি জানি, আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন। কিন্তু এখন অন্তত আমরা যে অবস্থাতে আছি, বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি। আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’
ছোট্ট এই শিশুশিল্পী আরও লিখেন, আমি শুনছি এবং আজকে ফেসবুকে দেখেছি কতো মানুষ মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের দাফন করার মাটি পর্যন্ত নেই। এই লাশগুলোকে পানি কোথায় নিয়ে যাবে? এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না। ছোট ছোট বাচ্চা আমার মত বয়স, এরা আজকে কতটা অসহায়। 
লুবাবা লিখেন, আসুন আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করি, কারণ তারা তো পানিতে ডুবে যাবে। কিন্তু বড়রা যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে। আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।

প্রসঙ্গত, শিশুশিল্পী সিমরিন লুবাবা অতীতে একবার সাইবার সমস্যা নিয়ে হারুনের কাছে গিয়ে দ্রুত সমাধান পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা গণমাধ্যমকে প্রকাশ করতে গিয়ে উত্তেজনাবশত ছোট্ট লুবাবা সাবেক ডিবিপ্রধান হারুনকে ‘হাউন’ বলে ফেলেছিলেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy