প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:১৫ পিএম আপডেট: ২৪.০৮.২০২৪ ১:১৯ পিএম (ভিজিট : ১৮২)

X
বিবার-ভক্তদের জন্য সুসংবাদ! প্রথমবার সন্তানের বাবা হলেন গায়ক। শুক্রবার (২৩ আগস্ট) দুই থেকে তিন হলেন জাস্টিন-হেইলি বিবার দম্পতি। ফুটফুটে এক পুত্রসন্তানের বাবা-মা হলেন তাঁরা।
ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিলেন এই তারকা দম্পতি।
পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তাঁরা। লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার।মুহূর্তেই বিবারের এই পোস্ট ভাইরাল।
মন্তব্যঘরে অভিনন্দন-শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।প্রসঙ্গত, গত মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন হেইলি বিবার। সেই সময় জাস্টিন ও তাঁর স্ত্রী পরপর কিছু ছবি-ভিডিও শেয়ার করেছিলেন। বিশেষ সময়টি তাঁরা কীভাবে কাটাচ্ছেন—সেসব মুহূর্ত করেছিলেন ফ্রেমবন্দি।
এক সাক্ষাৎকারে হেইলি জানান, ২০১৮ সালে তিনি ও বিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বাঁধন এবার আরও পোক্ত হতে চলেছে। বাকি জীবনটা থাকবেন হাতে হাত ধরে। আর সবটাই হবে সন্তানকে ঘিরে।