আলোচিত ‘মুজিব’ সিনেমার খরচের হিসাব চান বাঁধন

বিনোদন প্রতিবেদক

বিনোদন

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দুর্নীতির নানা খবর সামনে আসছে। এবার দুর্নীতি নিয়ে সোচ্চার হলেন অভিনেত্রী আজমেরী

2024-08-28T15:58:12+00:00
2024-08-28T20:55:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আলোচিত ‘মুজিব’ সিনেমার খরচের হিসাব চান বাঁধন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৩:৫৮ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৪ ৮:৫৫ পিএম  (ভিজিট : ২৫৯)
X

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দুর্নীতির নানা খবর সামনে আসছে। এবার দুর্নীতি নিয়ে সোচ্চার হলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৈষম্যবিরোধী আন্দোলনেও বেশ সরব ছিলেন তিনি।

বাঁধনের দাবি, দুর্নীতির করালগ্রাস থেকে রেহাই পায়নি মুজিব সিনেমাও। তাই তিনি এ সিনেমার খরচের হিসাব দেখতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন বাঁধন। 

তিনি বলেন, ‘মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে, আমি সেটার হিসাব চাই। দেখতে চাই, এত বাজেটের একটি সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়!’
বাঁধন আরও বলেন, ‘কোটি কোটি টাকা বাজেট নিয়ে কী সিনেমাটা বানাল! সে টাকাগুলো কোথায় গেল, এই হিসাব আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে, দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা, যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হলো!’
বিএফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও সিনেমাটির নির্বাহী প্রযোজক নুজহাত ইয়াসমিন জানিয়েছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭০ কোটি রুপির (বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকা) সমঝোতা চুক্তি হয়েছিল।
২০২০ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেন। আর সে চুক্তি অনুযায়ী, সিনেমাটির মোট বাজেটের ৬০ শতাংশ অর্থ দিয়েছে বাংলাদেশ। সে হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy