ইয়াশ রোহানের যে নাটকে ১ দিনেই ১১ লাখ ভিউ

বিনোদন ডেস্ক

বিনোদন

নতুন বাংলাদেশের প্রথম অন্তর্জাল নাটক হিসেবে ২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হলো ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির

2024-08-31T13:51:18+00:00
2024-08-31T13:56:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়াশ রোহানের যে নাটকে ১ দিনেই ১১ লাখ ভিউ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১:৫১ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৪ ১:৫৬ পিএম  (ভিজিট : ৪০৭)
X

নতুন বাংলাদেশের প্রথম অন্তর্জাল নাটক হিসেবে ২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হলো ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির একটি বিশেষ গল্প। তারচেয়ে বড় কথা এই নাটকটি নির্মাণ হয়েছে ছাত্ররাজনীতিকে উপজীব্য করে।

নাটকটির নাম ‘অবুঝ পাখি’। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। বানিয়েছেন রুবেল হাসান। ব্যানার সিএমভি। নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর এক দিনেই সেটি অতিক্রম করেছেন ১১ লাভ ভিউ! মন্তব্যের ঘরে মিলছে পজিটিভ প্রতিক্রিয়া।

নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে!

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসানের বয়ান এমন, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy