ভক্তদের আবদার পূরণ করছেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

বিনোদন

বছর কয়েক হল শোবিজে আনাগোনা সাদিয়া আয়মানের। বেশ কিছু নাটক দিয়ে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

2024-09-18T15:22:32+00:00
2024-09-18T15:28:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভক্তদের আবদার পূরণ করছেন সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২২ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৩:২৮ পিএম  (ভিজিট : ২৬৫)
X

বছর কয়েক হল শোবিজে আনাগোনা সাদিয়া আয়মানের। বেশ কিছু নাটক দিয়ে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী। বেশ ভক্ত-অনুরাগীও রয়েছে তার। মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিয়ে মুগ্ধ করেন তাদের।

এই মুহূর্তে কিছুটা মুক্ত সময় কাটাচ্ছেন সাদিয়া আয়মান। বেড়াতেও যান মাঝে মাঝে। সে মুহূর্তগুলো ভক্তদের মাঝে ভাগ করে নিতে ভোলেন না অভিনেত্রী। এবার সামাজিক মাধ্যমে এক ভিন্ন খেলায় মেতে উঠতে দেখা গেল সাদিয়াকে। খেলাটি এমন, যেখানে ভক্তদের যেকোনো প্রশ্নের উত্তর দেবেন অভিনেত্রী। সঙ্গে ভক্তরা সুযোগ পাচ্ছেন অভিনেত্রীর থেকে তাদের আবদার পূরণেও।

খেলাটি অনেকটা ট্রুথ অ্যান্ড ডেয়ারের মত। সামাজিক মাধ্যমে নেটিজেনরা অনেক মজা পান এতে। তবে সাদিয়া যে খেলাটি খেলছেন, সেটি হল, ‘আস্ক অর টেল’। এর মধ্য দিয়ে সাদিয়াকে যেকোনো কিছু প্রশ্ন করা যাবে, এবং তার উত্তরও দিচ্ছেন অভিনেত্রী। শুধু তাই নয়, সাদিয়ার উদ্দেশে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পুরণ করছেন এই অভিনেত্রী। আর তা নিজের ফেসবুক স্টোরিতে শেয়ারও করছেন।

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান

সোমবার থেকে খেলাটি শুরু করেছেন সাদিয়া আয়মান। তার স্টোরি টাইমলাইনে দেখা যায় একাধিক স্ক্রিনশট। সেখানে সাদিয়ার উদ্দেশে এক ভক্তের বার্তায় দেখা যায়, ‘আপনার ওয়ালপেপারটি দেখান’। উত্তরে নিজের ফোনের ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি।
সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান


এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, ‘থাইল্যান্ডের সবচেয়ে ভালো জায়গা কোনটা’, উত্তরে সাদিয়া সেই স্থানের ছবি দেখিয়ে ইংরেজিতে লেখেন, ‘আই লাভ ফুকেট এন্ড ভাইবস দেয়ার’।
সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান

এক ভক্তের আবদার, ‘আমার জন্য একটি সেলফি নিন, এবং সেটি আপলোড করুন’। রীতিমতো তাই করলেন অভিনেত্রী! ছবি তুলেই আপলোড দিলেন স্টোরিতে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy