বাবা হারালেন হিমেশ রেশমিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার বাবা বিপিন রেশমিয়ার প্রয়াণ ঘটেছে। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ

2024-09-19T11:52:02+00:00
2024-09-19T12:01:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবা হারালেন হিমেশ রেশমিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫২ এএম  আপডেট: ১৯.০৯.২০২৪ ১২:০১ পিএম  (ভিজিট : ১৮৪)
X

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার বাবা বিপিন রেশমিয়ার প্রয়াণ ঘটেছে। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বিপিন। সঙ্গে ছিল তার শ্বাসকষ্টের সমস্যা। মুম্বাইয়ের একটি নামি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহুতে বিপিন রেশমিয়ার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

বলিউডে হিমেশ রেশমিয়া একটি জনপ্রিয় নাম। ইমরান হাশমির অভিনয় আর হিমেশের গলার জাদুতে এক সময়ে মুগ্ধ হয়েছিল দর্শক। ‘আশিক বানায়া আপনে’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি।

হিমেশের কাছে তার বাবা ছিলেন বন্ধুর মত। একবার এক সাক্ষাৎকারে সেটি উল্লেখ করেছিলেন হিমেশ। হিমেশের বাবা ছোটবেলা থেকেই তার ছেলের সংগীত প্রতিভা নিয়ে গর্বিত ছিলেন।

হিমেশকে গান শেখানোর দিকে মনোনিবেশ করানোর জন্য নিজের সংগীত পরিচালক হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy