গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ আইসিইউতে

বিনোদন ডেস্ক

বিনোদন

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ। ভুলবশত তাঁর লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন তিনি। এদিন নিজের রিভলবার লক না থাকায়

2024-10-01T11:42:02+00:00
2024-10-01T11:42:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ আইসিইউতে
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১১:৪২ এএম   (ভিজিট : ২৮০)
X

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ। ভুলবশত তাঁর লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন তিনি। এদিন নিজের রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে নিজের হাঁটুতে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টা ৪৫ নাগাদ। এখন আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা।

মুম্বাই পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লাগে। ক্ষত কতটা গুরুতর তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সঙ্গে সঙ্গেই বলিউডের ‘হিরো নম্বর ১’কে তাঁর বাড়ির কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকেরা।

আজ ভোর পাঁচটা নাগাদ পায়ে গুলি লেগেছে গোবিন্দর। গোবিন্দর কাছে এক লাইসেন্স বন্দুক আছে। এই বন্দুকটি তিনি তাঁর কাছেই রাখেন। এই বলিউড তারকা সকাল পাঁচটা নাগাদ নাকি শুটিংয়ের জন্য বের হচ্ছিলেন, তখন ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শুটিংয়ের বের হওয়ার আগে নিজের রিভলবার পরিষ্কার করছিলেন গোবিন্দ, তখন ‘মিস ফায়ার’ হয়ে গেছে। গুলি সোজাসুজি তাঁর পায়ে গিয়ে লেগেছিল। আরও জানা গেছে যে গোবিন্দর শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। যন্ত্রণায় সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছিলেন অভিনেতা। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোবিন্দকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

চিকিৎসকদের এক বিশেষ দল তাঁর চিকিৎসা করছেন। পুলিশ সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। গোবিন্দর বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করবে জানিয়েছে পুলিশ।

গোবিন্দ অভিনেতা অরুণ ও অভিনেত্রী-গায়িকা নির্মলা দেবীর সন্তান। মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ডিস্কো ডান্সার’ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে জানিয়েছেন, সে সময় ক্যাসেট চালিয়ে নাকি ঘণ্টার পর ঘণ্টা নাচের অনুশীলন করতেন। একসময় ক্যামেরার সামনে অভিনয়ের সুযোগ। আশির দশকের মাঝামাঝি তাঁর প্রথম ও দ্বিতীয় ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy